Logo
Logo
×

জাতীয়

পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশী আটক

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশী আটক

নওগাঁ প্রতিনিধি- : নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশীকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনগণ বলে জানাগেছে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই দুই বাংলাদেশীকে থানায় আটক দেখিয়েছে ভারতীয় পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার হবিপুর থানার বাহাদুরপুর গ্রাম থেকে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে। আটককৃতরা হলেন পোরশা উপজেলার নিতপুর দিঘিপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে জোবায়ের (৩৬) এবং নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের আনারুলের ছেলে বুলেট (২৬)। বিশেষ সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার দিবাগতরাতে ওই দুই যুবক সহ আরো কয়েকজন ভারতের অভ্যন্তরে বাহাদুরপুর এলাকা থেকে গরু নিতে প্রবেশ করেছিলেন। এসময় ওই এলাকায় তাদের উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা বাংলাদেশী নাগরিক বলে শনাক্ত হলে জনতা তাদের আটক করে স্থানীয় হবিপুর থানা পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে ১৬বিজিবি নিতপুর বিওপি ক্যাম্পের একটি সূত্র জানান, তারা লোকমুখে দুইজন আটকের কথা শুনেছেন। এপর্যন্ত তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে তথ্য নিশ্চিত হতে তাদের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্ঠা করা হচ্ছে বলে সূত্রটি জানান। 
 
সম্পর্কিত খবর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম