Logo
Logo
×

জাতীয়

আশুলিয়ায় বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করলো ডিএমপি

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম

আশুলিয়ায় বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করলো ডিএমপি

ঢাকা প্রতিনিধি-: ঢাকার আশুলিয়ায় একটি চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগের ভেতর থেকে প্রেসার কুকার আকৃতির একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। গতকাল শুক্রবার সকালে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির একটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে নিশ্চিত হয়। পরে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বস্তুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে আমির সরকারের হাউজিংয়ের ভেতরের একটি ফাঁকা প্লটে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, রাতে দোকানের সামনে এমন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে সন্দেহ হওয়ায় ব্যাগটি পরীক্ষা করে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে তারা মনে করছেন। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।

 

সম্পর্কিত খবর

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘নতুন বন্দোবস্ত’ নয়, এনসিপি ‘ভ-বস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

‘নতুন বন্দোবস্ত’ নয়, এনসিপি ‘ভ-বস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যা বেড়েছে:

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যা বেড়েছে:

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম