Logo
Logo
×

জাতীয়

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেলওয়ের পরিকল্পনা

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেলওয়ের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক - চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাথর নিক্ষেপপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নিক্ষেপের স্থানভিত্তিক তথ্য অতিরিক্ত আইজিপিকে (জিআরপি) পত্র মারফত জানানো, কক্সবাজার লাইনে প্রচারপত্র বিতরণ এবং প্রতিরোধের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মাসিক পরিচালন পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এতে সভাপতিত্ব করেন। সভার কার্যবিবরণী থেকে প্রাপ্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং এসিপি, এসি ও সিগন্যালিংয়ের যন্ত্রাংশ চুরিসহ সব ধরনের চুরি ও ছিনতাই প্রতিরোধে জিআরপি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাথর নিক্ষেপের ঘটনা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়। এসব ঘটনায় জিআরপি আইনগত ব্যবস্থা নেবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, পাথর নিক্ষেপপ্রবণ এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার অধিকক্ষেত্রে পাথর নিক্ষেপ-সংক্রান্ত তথ্য সম্বলিত পত্র পাঠাতে হবে। এছাড়া ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম