Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৪৭ পিএম

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা প্রতিনিধি - রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড ‘স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল’ থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলাবাগান থানার এসআই লিজা আক্তার বলেন, গতকাল শুক্রবার সকালে খবর পেয়ে কলাবাগান থানার কিসেন্ট রোডে পাঁচতলা ভবনের নিচতলার রুমের দরজা ভেঙে হোস্টেল মালিকের সহযোগিতায় সিলিং ফ্যানে সবুজ রঙের ওড়না দ্বারা ঝুলন্ত ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই আরও বলেন, ওই রুমটিতে তিন জন ছাত্রী থাকতো। দুই জন ছুটিতে গেছে। সে একাই ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তাদের সঙ্গে কথা বলার পর হয়তো জানা যেতে পারে। পিংকি বিশ্বাস বরিশাল উজিরপুর জামবাড়ী গ্রামের প্রফুল্লা বিশ্বাসের মেয়ে। 
 
সম্পর্কিত খবর

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে দোকান মালিক সমিতির সভাপতিকে মারধর

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে দোকান মালিক সমিতির সভাপতিকে মারধর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম