Logo
Logo
×

জাতীয়

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৫২ পিএম

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি - নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনের আগে প্রতিমন্ত্রী যশোরে দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার এবং প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গতকাল শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এ সময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। আপনারা (দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী) নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করুন। আপনারা মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করুন। এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছ থেকে মানসম্মতভাবে কাজটি আদায় করে নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। উল্লেখ্য, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর তিন কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। এ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হলো মেসার্স সরদার ইন্টারন্যাশনাল। 
 
সম্পর্কিত খবর

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে দোকান মালিক সমিতির সভাপতিকে মারধর

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে দোকান মালিক সমিতির সভাপতিকে মারধর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম