Logo
Logo
×

ইতিহাস

ইতিহাসের এই দিনে

asif

asif

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে
সোমবার ২৩ নভেম্বর ২০২৬

আলোচিত ঘটনাসমূহ
১৭৪৪ - ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
১৭৮৩ - অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
১৮৭৩ - ফরাসি সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
১৮৯০ - নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯১৪ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।
১৯১৬ - প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
১৯১৯ - দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯২২ - প্রথমবারের মতো নজরুলের ‘যুগবাণী’ বই তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা।
১৯২২ - রাজদ্রোহের অভিযোগে কবি কাজি নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৩৬ - লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৫৮ - ল রিফর্মস কমিশন গঠিত।
১৯৬৪ - ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৭০ - গভর্নর অ্যাডমিরাল আহসান বলেন ত্রাণকার্যের জন্য কেন্দ্রের কাছে তিনি হেলিকপ্টার চেয়ে পাঠিয়েছিলেন কিন্তু হেলিকপ্টার আসেনি।
১৯৭১ - বেতার ভাষণে তাজউদ্দিন : ‘মুক্তিবাহিনী এখন যে-কোনো সময়ে, যে কোনো জায়গায় শত্রুকে আঘাত করতে পারে ... শত্রুপক্ষ চায় যুদ্ধ বাধিয়ে একটা আন্তর্জাতিক সংকট সৃষ্টি করতে।... বাংলাদেশের শহরে ও গ্রামে তরুণেরা যে যুদ্ধে লিপ্ত তা বিদেশি দখলদারদের বিতাড়িত করার সংগ্রাম এবং অন্যান্য ও সুবিধাভোগের অবসান ঘটানোর সংগ্রাম।
১৯৭১ - ইন্দিরা গান্ধীর কাছে এক আনুষ্ঠানিক পত্রে স্বীকৃতির জন্য মুজিবনগর সরকারের অনুরোধ।
১৯৭১ - পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা।
১৯৭১ - পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা।
১৯৭১ - তক্ষশিলায় ভারি কারখানার উদ্বোধনে ইয়াহিয়া, দশ দিনের মধ্যে তিনি যুদ্ধযাত্রা করতে পারেন।
১৯৭২ - বঙ্গবন্ধুকে রাশিয়ার লুমুম্বা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ পদক দান।
১৯৭২ - বঙ্গবন্ধুকে রাশিয়ার লুমুম্বা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষ পদক প্রদান।
১৯৭৩ - সরকারি কর্মচারীদের অবসরগ্রহণসংক্রান্ত অর্ডিন্যান্স জারি।
১৯৭৩ - ঢাকার কালিগঞ্জ থানার বারোবাজার ফাড়িতে হামলা।
১৯৭৫ - জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে জিয়াউর রহমান বর্তমান সরকারকে নির্দলীয় ও অরাজনৈতিক বলে অভিহিত করেন। এ সরকারের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।
১৯৭৮ - ইউনিডো’র নির্বাহী পরিচালক আবদুর রহমান খানের ঢাকা আগমন।
১৯৭৯ - দৌলতপুরে ১৩টি পাটগুদামে অগ্নিকাণ্ড।
১৯৮০ - তামাবিলে ভারতের বিএসএফের উপর্যুক্ত হামলা।
১৯৮৭ - দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালিত।
১৯৮৭ - বিবিসির ঢাকাস্থ সংবাদদাতা আতাউস সামাদ গ্রেফতার।
১৯৮৮ - লন্ডনে শিল্পী হামিদুর রহমানের ইন্তেকাল।
১৯৯০ - সর্বদলীয় ছাত্রঐক্য আহূত ২৬ নভেম্বরের হরতাল প্রত্যাহার।
১৯৯১ - উপজেলা-ব্যবস্থা বাতিল করে সরকার একটি অধ্যাদেশ জারি করে।
১৯৯৫ - বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৭ - ভারতে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী গঠিত হয়।
১৯৯৮ - কণ্ঠভোটে রাষ্ট্রপতির বেতন ২৩ হাজারে উন্নীত করে সংসদে বিল পাস।
১৯৯৮ - সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০।
১৯৯৮ - ঘূর্নিঝড়ে সহস্রাধিক জেলে নিখোঁজ, সুন্দরবনের বহু জীবজন্তুর মৃত্যু।
২০০০ - ১৮টি শিল্পপ্রতিষ্ঠানে শিল্পঋণ সংস্থার ৮ শ কোটি টাকা ঋণ, প্রায় পুরোটাই খেলাপি।
২০০০ - ন্যাশন্যাল ব্যাংক প্রিমিয়ার ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদের কাছে মোহামেডান ১.০ গোলে পরাজিত।
২০০০ - এসএসএফ কর্মকর্তার হাতে চট্টগ্রামের ডিসি লাঞ্ছিত।
২০০০ - সংসদে কোরামসংকট। প্রশ্নোত্তরের জন্য ভারপ্রাপ্ত মন্ত্রীদের কেউ-কেউ অনুপস্থিত।
২০০০ - জনতা টাওয়ারের মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরশাদের আপিল আবেদনের অনুমতি আপিলভিভাগ কর্তৃক নামঞ্জুর। শাস্তি বহাল, শাস্তি ভোগ হ্রাস এবং জরিমানার টাকা জমা দিলে আরও ছ-মাস কারাদণ্ড।
২০০০ - বিচারপতি লতিফুর রহমানের পদত্যাগ।
২০০১ - মেহেরপুরে আ-লীগ-বিএনপি গুলিবিনিময়, আহত ৩০। 
২০০১ - বঙ্গবন্ধু মেডিকেলের শীর্ষ চার পদে পরিবর্তন। 
২০০১ - বাংলাদেশে আবার নীল হচ্ছে। বনানীতে ‘অরণ্য’-এ নীল উৎসব। 
২০০১ - কৃষি বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম খুন। 
২০০১ - কালীগঞ্জ ও কেরাণীগঞ্জ দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪০। 
২০০১ - শাহরিয়ার কবিরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার। 
২০০১ - চট্টগ্রামে যুবদল কর্মী ফরিদুল আলম (২৫) খুন। 
২০০১ - চট্টগ্রামে জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী। 
২০০১ - তালা ভেঙে মুক্তিযোদ্ধা সংসদের দখল নিলেন প্রতিমন্ত্রী রেদোয়ান। 
২০০২ - বেঁধে দেওয়া সময়ে যারা অস্ত্র জমা দেয়নি তাদের লাইসেন্স বাতিল। 
২০০২ - সেনা আতঙ্কে রাজশাহীতে যুবদল নেতা এনামুল হকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। 
২০০২ - ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব বাস্তববর্জিত।Ñপররাষ্ট্র সচিব। 
২০০২ - ইউপি নির্বাচন ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পিছিয়ে গেল। 
২০০২ - বগুড়ায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা লাঞ্ছিত, জেলা কাউন্সিল ভন্ডুল। 
২০০৩ - বান্দারবানে লুপ্তপ্রায় একটি লজ্জাবতী বানর ধরা পড়েছে। 
২০০৩ - মাজারে ডাকাতির সময় বাস উল্টে আহত ৪০। ডাকাতকে গণধোলাই। 
২০০৩ - ওমরাহ পালন করে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। 
২০০৩ - জামালপুরে অয়েল ট্যাংকার লাইনচ্যুত। ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ। 
২০০৪ - আ. লীগ ওয়ার্কিং কমিটিতে আন্দোলনের কর্মসূচি নিয়ে উত্তপ্ত বিতর্ক। 
২০০৪ - আমরাও পারি’ প্রামাণ্য টিভি ফিল্মের জন্য এটিএন বাংলা টেলিভিশন প্রযোজনার সর্বোচ্চ মার্কিন পুরস্কার এমি অ্যাওয়ার্ড ২০০৩। 
২০০৪ - নাইক্ষ্যংছড়িতে ৭ একে-৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার। 
২০০৪ - সরকারি জরিপে দেশে এইচআইভি আক্রান্ত প্রায় ১৩ হাজার। 
২০০৪ - চুয়াডাঙ্গায় দলীয় কার্যালয়ে বোমা হামলায় বিএনপি নেতা শফিউদ্দিন। (৪৫) নিহত, আহত ৭। 
২০০৪ - জাপানি হাগুরুমা দলের অনবদ্য ড্রামবাদন ওসমানী স্মৃতি মিলনায়তনে। 
২০০৪ - ড. সাদত হুসাইনকে মন্ত্রিপরিষদ বিভাগে সচিবপদে দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ। 
২০০৪ - বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমানের পদত্যাগ। 
২০০৫ - নরসিংদীতে ট্রেন দুর্ঘটনা। আট ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু। 
২০০৫ - বগুড়ার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮, আহত ৪০। 
২০০৫ - রংপুরে জেএমবি-র এক বড় জঙ্গি ঘাঁটির বোমা সরঞ্জাম, পাসপোর্ট, ব্যাংক হিসাব, দলিল, ডায়েরি, চিঠি পাওয়া গেছে। 
২০০৫ - কুষ্টিয়ায় ক্রসফায়ারে পাঁচ চরমপন্থি নিহত, বিপুল অস্ত্র উদ্ধার। 
২০০৫ - সার্ক সম্মেলনের সজ্জার যে ৮ লাখ ফুল ব্যবহৃত হয়েছে তার মধ্যে সাত। লাখ ফুল এসেছিল ব্যাংকক থেকে আমার দেশ-এর প্রতিবেদন। 
২০০৫ - ‘অবিলম্বে সংস্কার প্রস্তাব মেনে পদত্যাগ করুন।মুক্তাঙ্গনের বিক্ষোভ সমাবেশে ১৪ দল। মহা সমাবেশের ২৩ দফার অনেক কিছু সঙ্গে একমত পোষণ করলেও বিএনপি তত্ত্বাবধায়ক আইন সংস্কারে রাজি নয়। 
২০০৫ - ‘মানুষ হত্যা করে কেউ শহীদ হয় না, বেহেশতে ওদের জায়গা। নেই।Ñবোরহানুদ্দিনের জনসভায় প্রধানমন্ত্রী। 
২০০৫ - ‘তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের জন্য সরকার সংসদের বাইরে আলোচনা করলে বিরোধী দল সংসদে যাবে সংস্কারের প্রস্তাবকে সাংবিধানিক রূপ দেবার জন্য।Ñআ. লীগের আবদুল জলিল। 
২০০৫ - চট্টগ্রামের ১০ বিচারক পেলেন গানম্যান ও হাউজ সিকিউরিটি। 
২০০৬ - প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিন। রাষ্ট্রপতির প্রতি শেখ হাসিনা। 
২০০৬ - পাঁচ উপদেষ্টা ক্ষুব্ধ, অসুস্থ বলে অফিসে যাননি। 
২০০৬ - সংবিধান নস্যাতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।Ñখালেদা জিয়া। 
২০০৬ - ‘অবরোধ স্থগিত, বিজয় হয়েছে জনগণের।Ñশেখ হাসিনা। 
২০০৬ - ‘আমার ওপর কোনো আমলাকে মানবো না।Ñভারপ্রাপ্ত সিইসি মাহফুজ। 
২০০৬ - ‘সত্যিকার বিজয় অর্জিত হয়নি।Ñড. কামাল হোসেন। 
২০০৬ - নির্বাচন কমিশনার জাকারিয়াকে অপসারণ ও ভোটার তালিকা সংশোধন চান আবদুল জলিল। 
২০০৬ - সিইসিকে ছুটি নিতে বাধ্য করা খারাপ দৃষ্টান্ত।Ñনিজামী। 
২০০৭ - দক্ষিণাঞ্চলে সুনামির গুজবে হুড়োহুড়িনিহত ১০, আহত শতাধিক। 
২০০৭ - বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত। 
২০০৭ - সোয়া তিন লাখ বাড়ি বিধ্বস্ত, মেরামতের অপেক্ষায় আড়াই লক্ষাধিক। 
২০০৭ - মার্কিন জাহাজ ইউএসএ এসেক্স ও ইউএসএ কেয়ারসার্জ ত্রাণকাজে অংশ নিতে বাংলাদেশের জলসীমায়। 
২০০৭ - ত্রাণ বিতরণের সঙ্গে জরুরি অবস্থা তোলার সম্পর্ক নেই। সেনাপ্রধান 
২০০৭ - সাউথখালির সাইক্লোন শেল্টার বন্ধ ছিল। 
২০০৮ - উপজেলা নির্বাচন ২২ জানুয়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ডিসেম্বর, বাছাই ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৩১ ডিসেম্বর।
২০০৮ - সংসদ নির্বাচনের নতুন তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ৩ ও ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ ডিসেম্বর। 
২০১১ - স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ২১টি সিদ্ধান্ত। এই প্রণোদনায় দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। 
২০১১ - কোনো দেশের একক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ভারতে বিশেষ প্রতিনিধি যাচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী। 
২০১১ - অর্থের বিনিময়ে মনোনয়ন একমাত্র বাংলাদেশে সম্ভব। 
২০১১ - “টিপাইমুখ বাঁধ নিয়ে যারা বাংলাদেশি বক্তব্য দিচ্ছেন তারা বাংলাদেশের মন্ত্রী না কি ভারতের মন্ত্রী তা নিয়ে সন্দেহ আছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের বিচার হবে।”Ñবিএনপি’র ড. খন্দকার মোশাররফ হোসেন। 
২০১১ - জাতিসংঘ কমিটি সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার শান্তি মডেল অনুমোদন করল। 
২০১১ - টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ করুন।-মনমোহনকে খালেদা জিয়ার চিঠি। 
২০১২ - ২ হাজার ৫০০ একর জমি নিয়ে কোরিয়ান ইপিজেড। ৬৪ কোটি টাকায় নেয়া জমির মূল্য এখন ৬৪ হাজার কোটি টাকা। আছে শুধু দুটো জুতোর কারখানা। 
২০১২ - অর্থ ফেরতের খবর জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র।-বিএনপির। ভারপ্রাপ্ত মহাসচিব। 
২০১২ - চার বছরে আয় কমেছে ৬৯ শতাংশ। 
২০১২ - জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য অনেক। বাংলাদেশ পাকিস্তানের ধারায় চললে আজ দেশের জনসংখ্যা ১৯ কোটি ছাড়াত। 
২০১৩ - আশরাফ-ফখরুল দুই দফা বৈঠক 
২০১৩ - কাজি জাফর বললেন এরশাদ বিশ্বাসঘাতক। ভেঙে যাচ্ছে জাতীয় পার্টি। 
২০১৩ - তাজরীন ফ্যাশন কারখানায় অগ্নিকাণ্ডে ও রানা প্লাজা ধসে হত্যাকাণ্ডের জন্য ক্ষতিপূরণ বাবদ কোনো সহায়তা দিতে রাজি হচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্রেতা কোম্পানিগুলো। 
২০১৪ - বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রীর নিকট থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিনকে বরখাস্ত করার আশ্বাস না পাওয়ায় সংসদ থেকে জাতীয় পার্টির ওয়াক আউট।
২০১৪ - আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ইয়াহইয়াখেল জেলায় আত্মঘাতী হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু, আহত ৬০জন।
২০১৪ - ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি দখলে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের আক্রমণ। মর্টার হামলায় ২০ সরকারি সৈন্য নিহত।
২০১৪ - প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শন।
২০১৪ - প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু।
২০১৪ - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত।
২০১৪ - মাদাগাস্কারে প্লেগ প্রাদুর্ভাবে ৪০ জনের মৃত্যু, এতে আক্রান্ত অন্তত ৮০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্ট প্রকাশ।
২০১৪ - যশোরের নওয়াপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোল্লা ওলিয়ার রহমানকে (৫৫) গুলি করে হত্যা।
২০১৪ - কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের ৪৫ নাগরিককে ফেরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
২০১৪ - চট্টগ্রা মে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানি নাগরিকসহ পাঁচজন আটক।
২০১৪ - জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পাঁচদিনের সফরে মালয়েশিয়া গমন।
২০১৫ - দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামির ডাকা হরতাল নিরুত্তাপভাবে কেটেছে।
২০১৫ - নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর বিএনপি’র সদস্যসচিব হাবিব-উন-নবি খানসহ বিএনপি’র ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গেফ্র তারি পরোয়ানা জারি করেছে আদালত।
২০১৫ - প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে জীববৈচিত্র্য আইন, ২০১৫, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক তহবিল আইন- ২০১৫ এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ আইন-২০১৫সহ তিনটি আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে জাতীয় গুণগতমান (পণ্য ও সেবা) নীতি ২০১৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
২০১৫ - বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম আকবর চৌধুরী (৮৬)।
২০১৫ - এক দশক পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল দলের মাওরিসিয়ো মাকরি জয়ী হয়েছেন।
২০১৫ - শীর্ষ দুই যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হবার পর পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
২০১৫ - স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপন ভাষণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার আহ্বান : যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে না পারলে বাংলাদেশ কখনোই অভিশাপমুক্ত হবে না।
২০১৬ - দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে গোয়েন্দা চুক্তি স্বাক্ষর।
২০১৬ - নোট বাতিলের সিদ্ধান্তে ভারতের সংসদ ভবনে হট্টগোল।
২০১৬ - ২১ জন খেলোয়াড় ও তারকাকে পদক প্রদান করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে এটা তাঁর শেষ পদক প্রদান অনুষ্ঠান।
২০১৬ - অনুমতি ছাড়াও অভিযুক্ত সরকারি লোকজনকে গ্রেপ্তার করতে পারবে দুদক। সরকারি কর্মচারী আইন ২০১৬ চূড়ান্ত।
২০১৬ - ইসি প্রশেড়ব আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার চেয়ে বিএনপির চিঠি।
২০১৬ - সিলেটের জালালাবাদে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১১তম পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ - সিরিয়ায় বিমান হামলায় সিরিয়ার আল-কায়েদা নেতা আবু আফগান আল মাসুরি নিহত।
২০১৭ - ১০ম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন সমাপ্ত। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিএনপি-জামায়াত’ জোটের কঠোর সমালোচনা করে বলেন, জনগণ তাদেরকে ভোট দিয়ে আর অশান্তি টেনে আনবে না।
২০১৭ - আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে নিবিড় সম্পর্কের প্রত্যাশা চীনের।
২০১৭ - বাল্যবিবাহ নিরোধ আইন যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছেন আদালত।
২০১৭ - গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে সরকার। ইউনিট প্রতি গড়ে ৩৫ পয়সা বৃদ্ধি, পহেলা ডিসেম্বর থেকে কার্যকর।
২০১৭ - সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ কোরের (সিএমপি) ‘বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০১৭’ কোর পুনর্মিলনী এবং সিএমপি সেন্টার স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
২০১৭ - চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশড়বপত্রে ভুলের ঘটনায় এক শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার।
২০১৭ - মিয়ানমারের নেপিডো’তে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর।
২০১৭ - সিরিয়া সংকট সমাধানের জন্য ‘সিরিয়ান পিপলস কংগ্রেস’ তৈরির পক্ষে যৌথ প্রস্তাব দিয়েছে রাশিয়া, ইরান ও তুরস্ক।
২০১৭ - জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দ্বিতীয়বারের মতো নির্দোষ দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
২০১৭ - ঢাকা সিটি কর্পোরেশনের আরোপিত বর্ধিত হোল্ডিং ট্যাক্স স্থগিতের জন্য দুই মেয়রকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে ২ কোটি টাকার অধিক সম্পদের ওপর সারচার্জ আদায়ের সিদ্ধান্ত বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেনি আদালত।

জন্ম
১৫৪২ - মুগল সম্রাট আকবরের জন্ম।
১৫৫৩ - ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি।
১৭৬০ - ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী।
১৮০৪ - ফ্রাংক্‌লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
১৮৩৭ - জোহানেস ডিডেরিক ভ্যান ডার ওয়ালস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।
১৮৬০ - ইয়ালমার ব্রান্তিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।
১৮৮৭ - হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ।
১৮৯৭ - নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। (মৃত্যু: ১ আগস্ট, ১৯৯৯)
১৯০৭ - বৈদ্যনাথ ভট্টাচার্য, যিনি বাণীকুমার নামেই পরিচিত বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।
১৯২২ - ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, তিনি ছিলেন স্প্যানিশ রাজনীতিবিদ।
১৯২৫ - সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান।
১৯২৬ - সত্য সাঁই বাবা, পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।
১৯৩০ - গীতা দত্ত, একজন বাঙালি সঙ্গীতশিল্পী।
১৯৩৫ - ভ্লাডিস্লাভ ভোল্কভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
১৯৪১ - ফ্রাঙ্কো নিরো, তিনি ইটালিয়ান অভিনেতা ও প্রযোজক।
১৯৫০ - নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, বাঙালি লেখক,ইতিহাসবেত্তা ও ভারততত্ববিদ।
১৯৫৫ - লুডোভিকো ইনাউডি, তিনি ইটালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৬৬ - ভিনসেন্ট ক্যাসেল, তিনি ফরাসি অভিনেতা ও প্রযোজক।
১৯৭১ - খালেদ আল-মুয়াল্লিদ, তিনি সৌদি আরব ফুটবল।
১৯৯১ - আহমেদ শেহজাদ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু
১৩১৮ - জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি।
১৪৫৭ - লাডিস্লাউস পুস্থুমউস, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা।
১৫১১ - ৫২ বছর শাসনের পর গুজরাটের শাসক মাহমুদ শাহ্।
১৫৭২ - ব্রনযিনো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও কবি।
১৬৮২ - ক্লাউডে লরাইন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।
১৮৮৩ - প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
১৯৩৭ - জগদীশ চন্দ্র বসু বাঙালি বিজ্ঞানী।
১৯৩৭ - বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মৃত্যু।
১৯৭০ - তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
১৯৭৬ - ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো।
১৯৭৭ - প্রকাশ বীর শাস্ত্রী, ভারতীয় অ্যাকাডেমিক ও রাজনীতিবিদ।
১৯৮৭ - রাজেন তরফদার বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক, শিল্পনির্দেশক চিত্রনাট্যকার।
১৯৯০ - রুয়াল দাল, ওয়েল্‌সীয় সাহিত্যিক।
১৯৯৫ - লুই মালে, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০০৩ - দিলীপকুমার বিশ্বাস প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক।
২০১৪ - ডরোথি চেনি, তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়।

সূত্র: উইকিপিডিয়া, বাংলাদেশের তারিখ ১-৩ খণ্ড, বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১, ইতিহাসের এই দিনে।

সম্পর্কিত খবর

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম