Logo
Logo
×

সারাদেশ

বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

asif

asif

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা 
বরিশাল প্রতিবেদক - জমি লিখে দেয়ার লোভ দেখিয়ে কোর্ট ম্যারেজের নামে প্রতারণা করে সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১৩) জোরপূর্বক একাধিকবার ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী দাদা সেন্টু ভূঁইয়ার (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বলেন, নিঃসন্তান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সেন্টু ভূঁইয়া। এরপর জমি লিখে দেওয়ার ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত (অক্টোবর) মাসে চারদিন আমাকে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে। এমনকি জমি লিখে দেওয়ার কথা বলে গত মঙ্গলবার আমাকে বরিশাল কোর্টে নিয়ে কোর্ট ম্যারেজ করে। এরপর সে আমার সঙ্গে স্ত্রী হিসেবে একাধিকবার মেলামেশা করেন। এ বিষয়ে অভিযুক্ত সেন্টু ভূঁইয়া বলেন, বরিশালের এক আইনজীবীর মাধমে কোর্ট ম্যারেজ করেছি। বিষয়টি আর কাউকে না জানিয়ে তাকে (ওই ছাত্রী) তার বাবার বাড়িতে পাঠিয়ে দেই। বিষয়টি জানাজানি হওয়ায় গত রোববার বিকেলে এলাকাবাসি আমাকে চাঁপ সৃষ্টি করলে আমি বিয়ের কথা স্বীকার করি। ওইদিন সন্ধ্যায় নতুন শ্বশুর বাড়িতে গেলে এলাকাবাসি টেরপেয়ে আমাকে আটক করে বেধম মারধর করে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত রোববার রাতে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পাশাপাশি গতকাল সোমবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সম্পর্কিত খবর

নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

বিলীন হচ্ছে দেশীয় মাছ, হারাচ্ছে গ্রামীণ সংস্কৃতি

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মহাদেবপুরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম