Logo
Logo
×

জাতীয়

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

asif

asif

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 
ঢাকা প্রতিনিধি - ৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১০ নভেম্বর থেকে আগামী ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পররাষ্ট্র সচিব জানান, ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্তিম পাটজাত পণ্য নিয়ে কথা বলবেন। বৈশ্বিক গ্রিন হাউজ নিঃসরণে বাংলাদেশের অবদান কম, কিন্তু এর ঝুঁকির স্বীকার হচ্ছে। এক্ষেত্রে উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন অর্থায়নে বাংলাদেশের অধিকার নিশ্চিতে কথা হবে। আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ তার অবস্থান জানান দেবে উল্লেখ করে সচিব বলেন, উন্নত দেশগুলো বাংলাদেশকে এর আগেও প্রতিশ্রুতি দিয়েছে অর্থায়ন ও টেকনোলজিতে সহায়তা করবে। এই অর্থায়নে নিজেদের অধিকারের বিষয়টি তুলে ধরা হবে। কারণ সর্বোচ্চ ঝুঁকিতে পড়লেও এই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না। বেশ কয়েকটি দেশের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন জানিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এক প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এই সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। এছাড়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রীদের মধ্যে সফরসঙ্গী হচ্ছেনÑ পরিবেশ, বর্ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বর্ণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ তাছাড়াও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন।

সম্পর্কিত খবর

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

মানহানির অভিযোগে চ্যানেল-২৪’র এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মানহানির অভিযোগে চ্যানেল-২৪’র এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম