Logo
Logo
×

জাতীয়

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন

asif

asif

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন
ময়মনসিংহ প্রতিনিধি - ময়মনসিংহ নগরীতে জুলাই আন্দোলনের শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত সাগর চত্বরে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ভোররাতে সেখানে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর প্রেক্ষিতে প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করেন, জুলাই আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। নগরীর কেন্দ্রস্থলে প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটাকে প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের ভূমিকা স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের অনশন ও আন্দোলন চলবে। এদিকে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় শুধু তার পরিবার নয়, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই ব্যথিত হয়েছেন। তিনি দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, গত রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে সাগর চত্বর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

সম্পর্কিত খবর

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

মানহানির অভিযোগে চ্যানেল-২৪’র এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মানহানির অভিযোগে চ্যানেল-২৪’র এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম