Logo
Logo
×

জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

asif

asif

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি 
নিজস্ব প্রতিবেদক - পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মাসিক ৩২ হাজার ১৩১ টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরুর আগে বোর্ডের কাছে এ প্রস্তাবসংবলিত স্মারকলিপি জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ দাবির পক্ষে অবস্থান নিয়েছে। দুপুর ১২টায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে সভা শুরু হয়। এতে বোর্ডের সব সদস্য উপস্থিত রয়েছেন। শ্রমিক জোটগুলোর স্মারকলিপিতে জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধিরা বলেন, ‘দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। এই বিপুলসংখ্যক শ্রমিকের জীবনমান, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন। তাদের প্রস্তাব অনুযায়ী, ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন নির্ধারণ করতে হবে। কারণ মূল বেতনের অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। দীর্ঘদিন চাকরি করার পরও মূল বেতনের অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া মোট মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা। খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবিও জানানো হয়েছে। শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে সোমবারের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে ন্যূনতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।  গতকাল সোমবার বোর্ডের সভা চলাকালে সংগঠনটির সদস্যরা সড়কে অবস্থান নিয়ে এ দাবি জানান। শ্রমিক সংগঠনগুলোর পৃথক দাবির মধ্যে ৩২ হাজার ১৩১ ও ৩৭ হাজার টাকার প্রস্তাব নতুন মজুরি নির্ধারণের আলোচনায় শ্রমিকপক্ষের প্রত্যাশার বিষয়টি সামনে এনেছে। এখন মজুরি বোর্ডের আলোচনায় এসব প্রস্তাব কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়।

সম্পর্কিত খবর

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন

পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

পাসপোর্ট চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

মানহানির অভিযোগে চ্যানেল-২৪’র এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মানহানির অভিযোগে চ্যানেল-২৪’র এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম