Logo
Logo
×

জেলার খবর

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

asif

asif

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

এফএনএস: নীলফামারীর জলঢাকায় অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-২। এ ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি মো. রওশন আলী ওরফে আকাশকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার র‌্যাব-২-এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি জানান, গত ৮ জুলাই নীলফামারীর জলঢাকা থানা এলাকা থেকে ওই এসএসসি পরীক্ষার্থী অপহৃত হন। এ ঘটনায় তার বাবা আব্দুল রাজ্জাক বাদী হয়ে ১৪ জুলাই জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, অপহৃত তরুণীকে ঢাকা উদ্যানের সি ব্লকের একটি বাসায় আটকে রাখা হয়েছে। একই সঙ্গে মামলার প্রধান আসামি রওশন আলী ওরফে আকাশ ঢাকা উদ্যানের হাজী দিল মোহাম্মদ অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাব-২-এর একটি দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে তরুণীকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করে। মেজর মুবীন রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। 
 

সম্পর্কিত খবর

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম