Logo
Logo
×

জেলার খবর

প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ দিচ্ছে ক্লিন আপ

asif

asif

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম

প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ দিচ্ছে ক্লিন আপ

নিজস্ব প্রতিবেদক :   
শেরপুরে শুরু হওয়া সাত দিনব্যাপী বৃক্ষ মেলায় ব্যতিক্রমী আয়োজন করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন 'ক্লিন আপ শেরপুর'। বৃক্ষ মেলার স্টলে তারা প্লাস্টিকের বোতলের বদলে বিনামূল্যে একটি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করছেন। "ক্লিন আপ"সংগঠন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার মহান উদ্যোগে এই বৃক্ষ মেলায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে 'ক্লিনআপ শেরপুর' এবং প্রোগ্রাম বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করছে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন।'সবুজে সাজাই দেশ, প্লাস্টিকমুক্ত বাংলাদেশ'। "দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নিবো শ্বস। ফেললে ময়লা যত্রতত্র, সবার হবে জীবন নাশ।" এসব নানা ¯েøাগানে মেলার স্টলটিতে 'ক্লিন আপ' সদস্যরা ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা নিয়ে বসে আছেন। এসব গাছের চারা বিনিময়ে নিচ্ছেন রাস্তায় পড়ে থাকা অন্তত পাঁচটি করে প্লাস্টিকের বোতল।ক্লিন আপ শেরপুর জেলা সমন্বয়ক মোঃ আল আমিন রাজু বলেন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া'র সহযোগিতায় আমরা শেরপুর ডিসি উদ্যানে শুরু হয় বৃক্ষ মেলায় পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে আমাদের স্টলে চলছে বিশেষ সামাজিক উদ্যোগ। আমরা যেসব প্লাস্টিক বোতল যত্রতত্র ফেলে দিই, তা পঁচে মাটিতে মিশতে প্রায় ৪৫০ বছর সময় নেয়, এগুলো মাটির উর্বরতা নষ্ট করে, ড্রেন বøক করে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি করে এবং জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি সাধন করে। একটি পূর্ণাঙ্গ গাছ প্রতি বছর প্রায় ৪৮ পাউন্ড কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং ৪ জন মানুষের সারাদিনের প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা পূরণ করে। তাই সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেলায় আগত যে কেউ রাস্তার ধারে বা আশপাশে পরে থাকা ব্যবহৃত প্লাস্টিক বোতল সাথে করে নিয়ে আসলে ওই বোতল জমা দিয়ে আমাদের স্টল থেকে সম্পূর্ণ বিনামূল্যে যার যার পছন্দের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ, দুর্ভোগ চরমে

কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ, দুর্ভোগ চরমে

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম