রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা জামায়াত জোটের
asif
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক - আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছেন জোটের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া সমর্থক হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন। অপরদিকে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আয়োজিত স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি। এরপর বিকাল ৩টার দিকে ইসিতে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
