Logo
Logo
×

সাহিত্য

সিলেবাস

asif

asif

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

সিলেবাস

সিলেবাস
দ্বীপ সরকার

সিলেবাস একটা ফাঁদ-
এর বাইরে এসে দেখো
কতোটা আলো এথারে
সিলেবাস একটা বৃত্ত-
এর ভেতর যা কিছু
তার সবটা, অন্তসারে

এর বাইরে যত শোরগোল শোনো
পাহাড়, মাটি, নদী, জল
দাড়কাক বলে চিনি যারে
এর বাইরে বিবিধ বিস্তার
নাম লিখেছি পাহাড়ে
তুমি আমি দরজার বাইরে

তুমি কি চাও?
বেরিকেড?
নাকি হাঁটার খোলা মাঠ?
গন্ডি রেখায়, সেঁটে আছো তুমি
ঝুলে রেখেছো পা
অর্ধেকটা বেঁচে আছো, অর্ধেক মৃতকাঠ

মরে আছো তুমি
কিভাবে বুঝবো তুমি এখনো হাঁটো
হাঁটতে চাইলে, সিলেবাস ভাঙো
সিলেবাসজীবন বড্ড খাটো
 

সম্পর্কিত খবর

বাঘ

বাঘ

সেই বারান্দা জুড়ে

সেই বারান্দা জুড়ে

কিশোর

কিশোর

ছক্কা মিয়ার টমটম

ছক্কা মিয়ার টমটম

পাতাবাহার

পাতাবাহার

পকেট

পকেট

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম