Logo
Logo
×

রাশিফল

আজকের রাশিফল

asif

asif

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

আজকের রাশিফল

আজ (বুধবার) ২ সেপ্টেম্বর, ২০২৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। কোনো পুরোনো প্রত্যাশা পূরণের সুযোগ আসবে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। নিজের প্রতিভা কাজে লাগিয়ে প্রশংসা পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে আসবে। ব্যবসায়িক কাজে অগ্রগতি হতে পারে। পাওনা অর্থের কিছু অংশ হাতে আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো বিষয় নিয়ে সাময়িক দুশ্চিন্তা বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। শারীরিক বিশ্রামের প্রয়োজন হতে পারে। যাত্রা মধ্যম।

মিথুন (২১ মে-২০ জুন) : বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। নতুন কোনো পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে মনের কথা প্রকাশ করার সুযোগ আসবে। দূরের কারও কাছ থেকে সংবাদ পেতে পারেন। যাত্রা শুভ।

কর্কট (২১ জুন-২১ জুলাই) : পরিবারের কোনো সদস্যকে নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। ঘরবাড়ি সংক্রান্ত কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সামান্য ভুলও সমস্যার কারণ হতে পারে, তাই সতর্ক থাকুন। মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। পুরোনো কোনো বিরোধ মিটিয়ে ফেলার সুযোগ পাবেন। কাছের মানুষের সহযোগিতা কাজে আসবে। যাত্রা মধ্যম।

সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : অর্থলাভের নতুন সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ অনুকূল। আটকে থাকা কোনো কাজ দ্রুত সম্পন্ন হবে। ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ সহায়তা পেতে পারেন। পরিবারের কারও সাফল্যে আনন্দিত হবেন। প্রেম ও দাম্পত্য জীবনে সুখের পরিবেশ বজায় থাকবে। যাত্রা শুভ।

কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ পাবেন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। নিজের পরিকল্পনা বাস্তবায়নে বাধা এলেও শেষ পর্যন্ত সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযত থাকতে হবে। মানসিকভাবে নতুন উদ্যম অনুভব করবেন। যাত্রা মধ্যম।

তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : হঠাৎ কোনো ঘটনায় কিছুটা বিচলিত হতে পারেন। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হলেও আলোচনার মাধ্যমে তা দূর হবে। স্বাস্থ্য নিয়ে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে। বিশ্রাম ও নিয়মিত খাবারের দিকে নজর দিন। যাত্রা অশুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন। ব্যবসায় নতুন চুক্তি বা যোগাযোগ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। যাত্রা শুভ।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : শিক্ষার্থীদের জন্য দিনটি আনন্দের হতে পারে। পড়াশোনা বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে ব্যস্ততা বাড়বে। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ দেখা দিলেও দ্রুত মিটে যাবে। দূরের কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। যাত্রা শুভ।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : নিজের চেষ্টায় কোনো জটিল সমস্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। পরিবারের প্রয়োজনে বাড়তি অর্থ ব্যয় হতে পারে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আনন্দ দেবে। সঞ্চয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করতে পারেন। যাত্রা মধ্যম।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দের পরিবেশ তৈরি হবে। অবিবাহিতদের জন্য ভালো কোনো সংবাদ আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কোনো আত্মীয়ের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও বিলাসী ব্যয় বাড়তে পারে। নতুন কোনো কাজের প্রতি আগ্রহ তৈরি হবে। যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : দূরের কোনো আত্মীয়ের আগমনে পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। নতুন কোনো উদ্যোগের জন্য সময়টি অনুকূল। অর্থনৈতিক দিক থেকে স্বস্তি ফিরবে। সৃজনশীল কাজে সাফল্য ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা কমে আত্মবিশ^াস বাড়বে। যাত্রা শুভ।
 

সম্পর্কিত খবর

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম