আজ (মঙ্গলবার) ১ সেপ্টেম্বর, ২০২৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : হঠাৎ কোনো সুসংবাদ পেতে পারেন। পুরোনো কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তবে দক্ষতার সঙ্গে তা সামলে উঠবেন। সহকর্মীদের সহযোগিতায় জটিল কোনো কাজ সহজ হবে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। অতিরিক্ত ব্যয়ের কারণে কিছুটা চাপ অনুভূত হতে পারে। কাছের মানুষের পরামর্শ কাজে আসবে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। যাত্রা মধ্যম।
মিথুন (২১ মে-২০ জুন) : আটকে থাকা কোনো কাজ হঠাৎ এগিয়ে যেতে পারে। পাওনা অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। প্রিয়জনের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাবেন। দূরের কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত হওয়ার সুযোগ আসবে। যাত্রা শুভ।
কর্কট (২১ জুন-২১ জুলাই) : পারিবারিক কোনো বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তবে সময়মতো উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। মানসিক অস্থিরতার কারণে কাজে মনোযোগ কমে যেতে পারে। পুরোনো কোনো ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন। বিনোদনের মাধ্যমে কিছুটা স্বস্তি মিলবে। যাত্রা মধ্যম।
সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নতুন কোনো উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের প্রতিভা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা পাবেন। পরিবারের কারও সাফল্য আনন্দের কারণ হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সামাজিক পরিসরে পরিচিতি বাড়বে। যাত্রা শুভ।
কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা কাজে লাগালে সুফল পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন প্রস্তাব আসতে পারে। অতিথি সমাগমে পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। অতিরিক্ত ব্যস্ততার কারণে বিশ্রামের ঘাটতি হতে পারে। প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে। যাত্রা মধ্যম।
তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : কাছের কারও আচরণে সাময়িকভাবে মন খারাপ হতে পারে। কোনো বিষয়ে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অপ্রত্যাশিত ব্যয়ের কারণে আর্থিক চাপ বাড়তে পারে। তবে পুরোনো কোনো যোগাযোগ থেকে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিকভাবে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। ধৈর্য ধরে এগিয়ে চলুন। যাত্রা মধ্যম।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি সম্মানও বাড়তে পারে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়তে পারে। যাত্রা শুভ।
ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর) : কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। নতুন পরিচয় ভবিষ্যতে কাজে আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। আর্থিক বিষয়ে আশাব্যঞ্জক খবর পেতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। যাত্রা শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : নিজের চেষ্টায় জটিল কোনো সমস্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। পরিবারের কারও প্রয়োজন মেটাতে অর্থ ব্যয় হতে পারে। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে আত্মবিশ^াস বাড়বে। যাত্রা মধ্যম।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অবিবাহিতদের জন্য ভালো কোনো প্রস্তাব আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকলেও সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে উঠতে পারেন। যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ভ্রমণ বা দূরের কোনো কাজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ কারও সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। কোনো সুসংবাদ দিনের আনন্দ বাড়িয়ে দিতে পারে। যাত্রা শুভ।
