আজ (শুক্রবার) ৪ সেপ্টেম্বর, ২০২৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তাঁর সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হবে। পারিবারিক বিষয়ে আপনার সিদ্ধান্ত গুরুত্ব পাবে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নিজের কোনো প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : হঠাৎ কোনো কাজে ব্যস্ততা বেড়ে যেতে পারে। পুরোনো পাওনা আদায়ের চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বজনদের সঙ্গে জমে থাকা অভিমান দূর হবে। কেনাকাটায় প্রয়োজনের অতিরিক্ত অর্থ খরচ হতে পারে। ব্যবসায়িক বিষয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হোন। মানসিক প্রশান্তির জন্য অবসর প্রয়োজন। যাত্রা মধ্যম।
মিথুন (২১ মে-২০ জুন) : ভাগ্যোন্নতির জন্য নতুন দরজা খুলতে পারে। চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর প্রত্যাশা পূরণ করবে। ছোট কোনো অর্জনও আপনাকে আত্মবিশ^াসী করে তুলবে। প্রিয় বন্ধুর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। পারিবারিক কোনো আয়োজন আনন্দ বাড়াবে। বিনোদনের সুযোগ মিলতে পারে। যাত্রা শুভ।
কর্কট (২১ জুন-২১ জুলাই) : কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট হতে পারে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। কর্মস্থলে দায়িত্ব পালনে মনোযোগী থাকুন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযম প্রয়োজন। শারীরিক দুর্বলতা দেখা দিলে বিশ্রাম নিন। যাত্রা মধ্যম।
সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : পরিশ্রমের সুফল হাতে আসতে শুরু করবে। পেশাগত ক্ষেত্রে নিজের অবস্থান আরও শক্ত করতে পারবেন। কোনো নতুন চুক্তি বা কাজের সুযোগ লাভজনক হতে পারে। অর্থসম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের কাছ থেকে আনন্দের সংবাদ পাবেন। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। যাত্রা শুভ।
কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : আপনার কোনো পরামর্শ অন্যের কাজে সাফল্য এনে দিতে পারে। এ কারণে সামাজিকভাবে সম্মান বাড়বে। পড়াশোনা বা দক্ষতা উন্নয়নের কাজে অগ্রগতি হবে। পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে পারেন। অপ্রত্যাশিতভাবে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কাছের মানুষের সঙ্গে মন খুলে কথা বলুন। যাত্রা মধ্যম।
তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : আবেগের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। পরিবারের কারও আচরণে মন খারাপ হতে পারে। পুরোনো কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হতে পারে। সময়মতো বিশ্রাম না নিলে ক্লান্তি বাড়বে। ধৈর্য ধরে চলুন। যাত্রা অশুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : আপনার জন্য অপেক্ষা করা কোনো সুসংবাদ অবশেষে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। ব্যবসায়িক লেনদেনে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাবেন। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়বে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। যাত্রা শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে এবং পড়াশোনায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো দক্ষতা অর্জনের সুযোগ কাজে লাগান। অর্থের বিষয়ে পরিবারের কারও সহযোগিতা পেতে পারেন। বন্ধুদের সঙ্গে হঠাৎ কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে। অতিরিক্ত আশাবাদী হয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যাত্রা মধ্যম।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : বাড়িঘর সংক্রান্ত কোনো কাজ হাতে নিতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। পেশাগত জীবনে পরিবর্তনের সম্ভাবনা দেখা দেবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার ইঙ্গিত রয়েছে। অর্থের জোগান ভালো থাকলেও সঞ্চয়ের দিকে নজর দিন। আত্মীয়ের কাছ থেকে বিশেষ সংবাদ আসতে পারে। যাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : সামাজিক কর্মকা-ে আপনার ব্যস্ততা বাড়তে পারে। নতুন পরিচিতদের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে ফলপ্রসূ হবে। কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে স্বস্তি মিলবে। পরিবারের ছোটদের নিয়ে আনন্দে সময় কাটবে। প্রেমের ক্ষেত্রে মনের দ্বিধা কেটে যেতে পারে। যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : অপ্রত্যাশিত কোনো পরিবর্তন আপনার জন্য ইতিবাচক হতে পারে। নতুন কাজ শেখার মাধ্যমে ভবিষ্যতের পথ সহজ হবে। ব্যবসায় পুরোনো সমস্যার সমাধান মিলতে পারে। পরিবারের কারও কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মানসিক প্রশান্তির জন্য ধর্মীয় বা সেবামূলক কাজে যুক্ত হতে পারেন। যাত্রা মধ্যম।
