Logo
Logo
×

রাশিফল

আজকের রাশিফল

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

আজকের রাশিফল

আজ (শনিবার) ২২ আগস্ট, ২০২৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সুফল পাবেন। কর্মক্ষেত্রে নিজের মতামত প্রকাশের সুযোগ আসবে। অর্থসংক্রান্ত কাজে বাড়তি স্বচ্ছতা বজায় রাখা ভালো। পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : ধীরস্থিরভাবে এগোলে আটকে থাকা কাজের অগ্রগতি দেখতে পাবেন। অতিরিক্ত খরচ এড়াতে সচেতন থাকুন। বন্ধুদের সাথে আলোচনা নতুন কোনো সম্ভাবনার পথ দেখাতে পারে। স্বাস্থ্যের যতœ নিন।

মিথুন (২১ মে-২০ জুন) : আপনার চিন্তাভাবনার নমনীয়তা জটিল সংকট কাটাতে সাহায্য করবে। নতুন কোনো দক্ষতা শেখার সুযোগ আসতে পারে। প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর পথ সুগম হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) : দায়িত্ব বাড়লেও মেধা ও ধৈর্য দিয়ে তা সহজে সামলে নিতে পারবেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতামূলক মনোভাব বজায় থাকবে। আর্থিক বিষয়ে দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : দূরদৃষ্টি ও দূরদর্শিতার কারণে পদস্থদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ব্যবসায় নতুন উদ্যমে কাজ শুরু করার দিন। বিকেলের দিকে পরিবারের সাথে ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কাজের ধরণ পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হতে পারে। কোনো কারণে ভুল বোঝাবুঝি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। কেনাকাটায় কিছুটা সংযমী হওয়া ভালো।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : অংশীদারিত্বমূলক কাজে আপনার বুদ্ধি প্রাধান্য পাবে। অমীমাংসিত আর্থিক চুক্তি সফলতার দিকে এগোবে। স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন আপনাকে বেশ ফুরফুরে রাখবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : নিজস্ব গোপনীয়তা বজায় রাখলে অনাকাক্সিক্ষত বিবাদ এড়িয়ে চলা সহজ হবে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। অর্থ সঞ্চয়ের নতুন কোনো সুযোগ মিলতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চারপাশের পরিবেশ আনন্দময় করবে। নতুন পরিচয়ে কাজের কোনো ভালো পথ খুলে যেতে পারে। মানসিক প্রশান্তি ধরে রাখা সহজ হবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : গৃহবাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সামলানো বা মেরামতে সময় যেতে পারে। পেশাগত জায়গায় আপনার শ্রমের মূল্যায়ন হবে। প্রিয়জনের পরামর্শে মানসিক অস্থিরতা কমবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চমৎকার কোনো বার্তা বা ইমেইল আপনার মন প্রফুল্ল করবে। মেধা ও চিন্তাশক্তির যথাযথ ব্যবহারে জটিল কাজ সহজ হবে। বিকেলের দিকে ভ্রমণ বা আড্ডা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আর্থিক লেনদেনে বিচক্ষণতার পরিচয় দিলে লাভবান হবেন। কথাবার্তায় মার্জিত ভাব থাকলে অন্যের মন সহজে জয় করা সম্ভব হবে। পরিজনদের সান্নিধ্যে আনন্দ মিলবে।
 

সম্পর্কিত খবর

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

রাশিফল

রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম