আজ (শনিবার) ২৯ আগস্ট, ২০২৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : কোনো পুরোনো বন্ধুর ফোনকলে মনটা দারুণ চনমনে হয়ে উঠতে পারে। অফিসের কাজে ছোটখাটো ভুল এড়াতে খসড়া বা হিসাব দুবার মিলিয়ে নেওয়া ভালো। বিকেলের দিকে হঠাৎ হালকা বৃষ্টির কারণে বাইরে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : পেটের গোলমাল বা হজমের সমস্যায় সারা দিন একটু অস্বস্তি বোধ করতে পারেন। অনলাইনে কেনাকাটা করার সময় প্রাইভেসির বিষয়টিতে বাড়তি নজর দেওয়া জরুরি। পরিবারের কারও কোনো সাফল্যে ঘরে ছোটখাটো মিষ্টিমুখের আয়োজন হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন) : ফটোগ্রাফি বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির সাথে যুক্ত থাকলে আজ হঠাৎ বড় কোনো রিচ পেতে পারেন। বাসে বা ট্রেনে যাতায়াতের সময় নিজের মানিব্যাগ ও মোবাইল ফোনের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো ইস্যু নিয়ে হালকা কথা কাটাকাটি হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : বাড়ি মেরামতের বা রঙের কাজ শুরু করার জন্য আজ উপযুক্ত দিন। কর্মক্ষেত্রে জুনিয়র কারো ভুলের দায় নিজের ঘাড়ে এসে পড়তে পারে, তাই শুরু থেকেই স্বচ্ছতা রাখুন। রাতের দিকে প্রিয় কোনো বই বা মুভি দেখে চমৎকার একটি সময় কাটবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে হঠাৎ আশাতীত লভ্যাংশ পকেটে আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের স্কুল বা কোচিংয়ের বেতন পরিশোধ নিয়ে একটু আর্থিক চাপে পড়তে পারেন। নিজের ইগো বিসর্জন দিয়ে সহকর্মীর সাথে কথা বললে আটকে থাকা ফাইল সচল হবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : ত্বক বা চুলের যতেœ নতুন কোনো ভেষজ প্রসাধন ব্যবহার করে সুফল পেতে পারেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো কাগজপত্রে সই করার আগে প্রতিটি শর্ত খুঁটিয়ে পড়–ন। সন্ধ্যার দিকে প্রিয়জনের দেওয়া ছোট্ট কোনো উপহার আপনার সব ক্লান্তি মুছে দেবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি দূর করার জন্য আজ মুখোমুখি বসে আলোচনা করা দরকার। সামাজিক কোনো অনুষ্ঠানে গিয়ে নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগের সুযোগ আসবে। হঠাৎ দাঁতে ব্যথা বা মাড়ির সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সারাক্ষণ একটা মানসিক উৎকণ্ঠা কাজ করতে পারে। অফিসে বসের কাছ থেকে আকস্মিক কাজের প্রশংসা পাওয়ায় কাজের স্পৃহা বহুগুণ বেড়ে যাবে। লটারি বা শেয়ারবাজারে লোভের বশে বড় অঙ্কের পুঁজি বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : দূরপাল্লার কোনো জার্নির টিকিট বুকিং নিয়ে শেষ মুহূর্তে ঝামেলা পোহাতে হতে পারে। আপনার রসিকতাপূর্ণ স্বভাব চারপাশের মানুষকে সহজেই হাসিখুশি রাখায় সাহায্য করবে। পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত কোনো কারিগরি বা ভাষা শিক্ষার কোর্স শুরু করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : লোহা বা ভারী কোনো যন্ত্রপাতি নাড়াচাড়া করার সময় সামান্য আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে। জমিজমা সংক্রান্ত পুরোনো কোনো বিরোধ আপসোস বা সালিশির মাধ্যমে মিটে যেতে পারে। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্যের উন্নতি হওয়ায় গৃহের পরিবেশ শান্ত থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : অফিসের নতুন কোনো সফটওয়্যার বা প্রযুক্তিগত আপডেট শিখতে গিয়ে বেশ কিছুটা সময় পার হবে। বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে পুরোনো কোনো মজার স্মৃতির রোমন্থন হতে পারে। আজ বাজেট অনুযায়ী খরচ না করলে মাসের শেষের দিকে টান পড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আধ্যাত্মিক কোনো বই পড়া বা মেডিটেশন করার মাধ্যমে মনের ভেতরের অস্থিরতা দূর করতে পারবেন। ব্যবসায় নতুন কোনো পণ্য বা সার্ভিস লঞ্চ করার জন্য দিনটি বেশ অনুকূল। দূরের কোনো আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ আসায় মন প্রসন্ন হয়ে উঠবে।
