Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরলো নাসার নতুন গ্যালারি

asif

asif

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরলো নাসার নতুন গ্যালারি

মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরে নতুন একটি গ্যালারি প্রকাশ করেছে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি। এতে বিভিন্ন টেলিস্কোপের তথ্য মিলিয়ে তৈরি ১৬টি গ্যালাক্সির ছবি রয়েছে। ছবিগুলোতে সর্পিল, উপবৃত্তাকার ও অনিয়মিত- তিন ধরনের গ্যালাক্সির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চন্দ্রের এক্স-রে তথ্যের সঙ্গে নাসার জেমস ওয়েব ও হাবল স্পেস টেলিস্কোপ, আইএক্সপিই, সুইফট, নুস্টারসহ বিভিন্ন মহাকাশ ও স্থলভিত্তিক টেলিস্কোপের তথ্য যুক্ত করা হয়েছে। নাসা জানিয়েছে, এক্স-রে পর্যবেক্ষণের মাধ্যমে কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার গ্যাস, বিস্ফোরিত নক্ষত্রের ধ্বংসাবশেষ এবং অতিভারী কৃষ্ণগহ্বর থেকে বেরিয়ে আসা শক্তিশালী প্রবাহ শনাক্ত করা যায়। এসব তথ্য গ্যালাক্সির জন্ম, বিবর্তন ও পারস্পরিক সংঘর্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। গ্যালারিতে ‘হোয়েল গ্যালাক্সি’, ‘সিগার গ্যালাক্সি’, সেন্টোরাস এ, সোমব্রেরো গ্যালাক্সিসহ বিভিন্ন উল্লেখযোগ্য গ্যালাক্সির ছবি রয়েছে। কিছু ছবিতে গ্যালাক্সির সংঘর্ষ, কৃষ্ণগহ্বরের জেট এবং নক্ষত্র সৃষ্টির তীব্র কার্যক্রমও দেখা গেছে। নাসার মতে, দূরের গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির অতীত ও ভবিষ্যৎ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

সম্পর্কিত খবর

ফোন চুরি হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

ফোন চুরি হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

এখন পাসওয়ার্ড ছাড়াই সুরক্ষিত রাখতে পারবেন আপনার একাউন্ট

এখন পাসওয়ার্ড ছাড়াই সুরক্ষিত রাখতে পারবেন আপনার একাউন্ট

যে ৭ কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

যে ৭ কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বৃষ্টিতে ওয়াই-ফাই স্লো হলে যা করবেন

বৃষ্টিতে ওয়াই-ফাই স্লো হলে যা করবেন

আরও কঠিন হচ্ছে ইউটিব থেকে আয় করা

আরও কঠিন হচ্ছে ইউটিব থেকে আয় করা

টাকা ছাড়াই গুগল ড্রাইভের স্টোরেজ খালি করার সহজ উপায়

টাকা ছাড়াই গুগল ড্রাইভের স্টোরেজ খালি করার সহজ উপায়

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম