Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

৫০ বছর ধরে মহাকাশে ছুটে চলছে ভয়েজার-১

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

৫০ বছর ধরে মহাকাশে ছুটে চলছে ভয়েজার-১

৫০ বছর ধরে মহাকাশে ছুটে চলছে ভয়েজার-১
ফারজানা ফায়িযাহ শিমু -পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। উৎক্ষেপণের প্রায় ৫০ বছর পর পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করেছে মহাকাশযানটি। বর্তমানে পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২৬০০ কোটি কিলোমিটার। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। নাসার তথ্য অনুযায়ী, গত বুধবার এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করে ভয়েজার-১। এক আলোকদিন হলো আলো ২৪ ঘণ্টায় যত দূরত্ব অতিক্রম করে। ফলে পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে একদিন এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে আরও একদিন সময় লাগে। ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার-১ এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু। এটি ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ সৌরজগতের বাইরের আন্তনাক্ষত্রিক অঞ্চলে পৌঁছানো একমাত্র মহাকাশযান। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভয়েজার-১-এর ক্যামেরাসহ কিছু যন্ত্র বন্ধ রাখা হয়েছে। তবে এটি এখনও মহাকাশের চৌম্বকক্ষেত্র, গ্যাস ও ধূলিকণা নিয়ে তথ্য পাঠাচ্ছে। নাসার বিজ্ঞানীদের ধারণা, এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে মহাকাশযানটির আরও প্রায় ১৮ হাজার বছর লাগবে। উল্লেখ্য, এক আলোকদিন দূরত্ব বলতে বোঝায়, আলো একটানা ২৪ ঘণ্টায় যে পরিমাণ পথ অতিক্রম করে। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়। সেই হিসাবে ২৪ ঘণ্টায় আলো প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার অতিক্রম করে। অর্থাৎ, ভয়েজার-১ পৃথিবী থেকে এতটাই দূরে যে পৃথিবী থেকে আলো বা কোনো বার্তা পাঠালে সেটি মহাকাশযানটির কাছে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আবার সেখান থেকে উত্তর পৃথিবীতে ফিরতে আরও ২৪ ঘণ্টা লাগে। সহজভাবে বললে, পৃথিবী থেকে ভয়েজার-১-এ কোনো বার্তা পাঠিয়ে উত্তর পেতে প্রায় দুই দিন সময় লাগে। এটি দূরত্ব মাপার একটি একক, সময় নয়।

সম্পর্কিত খবর

সন্তান এক্সে ডুবে আছে? এবার নজর রাখতে পারবেন অভিভাবকরাই

সন্তান এক্সে ডুবে আছে? এবার নজর রাখতে পারবেন অভিভাবকরাই

এবার ভাঁজ করে সাথে নেওয়া যাবে ই-স্কুটার

এবার ভাঁজ করে সাথে নেওয়া যাবে ই-স্কুটার

এবার হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে দিতে হবে টাকা

এবার হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে দিতে হবে টাকা

বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই

বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই

‘ওয়ালেট’ সুবিধা নিয়ে এলো চ্যাটজিপিটি

‘ওয়ালেট’ সুবিধা নিয়ে এলো চ্যাটজিপিটি

আরও ১০ দেশে এআই মোডে বিজ্ঞাপন চালু করলো গুগল

আরও ১০ দেশে এআই মোডে বিজ্ঞাপন চালু করলো গুগল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম