Logo
Logo
×

ক্রিকেট

যে কারণে আইপিএল নিলামে নাম দিলেন না মুস্তাফিজ

asif

asif

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

যে কারণে আইপিএল নিলামে নাম দিলেন না মুস্তাফিজ

আইপিএলের সর্বশেষ আসরে রেকর্ড মূল্যে দল পেলেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। যা নিয়ে পরে কম জলঘোলা হয়নি। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। আসন্ন আইপিএলের মিনি নিলামের আগে ঘুরেফিরে আবারও আলোচনায় ছিলেন মুস্তাফিজ। নিলামের জন্য মুস্তাফিজ নাম নিবন্ধন করেছেন বলেও কদিন আগে জানা যাচ্ছিল। তবে প্রকাশিত প্রাথমিক তালিকায় টাইগার পেসারের নাম ছিল না। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক নিলাম তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম রয়েছে। মুস্তাফিজের না থাকার বিষয়টি বিসিবির একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন। নাম দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কেন নাম দিলেন না মুস্তাফিজ সেই প্রশ্ন উঠতেই পারে। বিসিবির একজন কর্মকর্তা জানান, ‘নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত সোমবার ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিবির হাত নেই এখানে, কারণ বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।’ মুস্তাফিজের না থাকা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি অন্য কিছু। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে, সবশেষ আইপিএলে তাকে নিয়ে যেভাবে জলঘোলা হয়েছে বিষয়টি ভালোভাবে নেননি মুস্তাফিজ। যে কারণে হয়তো এবারের আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। প্রসঙ্গত, সর্বশেষ আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগ পিএসএলে লাহোর কালান্দার্স লুফে নিয়েছিল টাইগার এই পেসারকে। আসন্ন পিএসএলেও হয়তো ফিজকে টুর্নামেন্টটিতে দেখা যেতে পারে। আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে মাঠে গড়ানোর কথা রয়েছে। এদিকে আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হচ্ছেন-হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তওহিদ হৃদয় ও মোহাম্মদ রুবেল। প্রসঙ্গত, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল আসরের আগে ক্রিকেটবিশ্বে অন্যতম আলোচিত নাম ছিল মুস্তাফিজুর রহমান। তাকে ৯.২০ কোটি রুপিতে নিলেও রাজনৈতিক অস্থিরতায় পরে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেনি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।

সম্পর্কিত খবর

শাহাদাতের শতকের পরও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

শাহাদাতের শতকের পরও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন নাহিদ রানা

এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন নাহিদ রানা

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, নিজের সন্তানরাও খেলা দেখে না: শোয়েব আখতার

ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, নিজের সন্তানরাও খেলা দেখে না: শোয়েব আখতার

শেষ উইকেটে ইমনের ঝড়, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শেষ উইকেটে ইমনের ঝড়, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ, বিসিবির প্রস্তাবে ইতিবাচক পাকিস্তান-শ্রীলঙ্কা

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ, বিসিবির প্রস্তাবে ইতিবাচক পাকিস্তান-শ্রীলঙ্কা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম