Logo
Logo
×

ক্রিকেট

এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন নাহিদ রানা

asif

asif

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন নাহিদ রানা

নাহিদ রানার দুঃসময় যে পারই হচ্ছে না। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। কথা ছিল দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে মাঠে ফিরবেন। তবে এবার দক্ষিণ আফ্রিকায় যাওয়া নিয়েই শঙ্কা। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই তারকা পেসার। চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হাতছাড়া হয় নাহিদের। এরপর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে চাইলেও চোট আক্রান্ত পেসারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিলেন নির্বাচকরা। তবে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার সুযোগ ছিল। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে নাহিদকে ওয়ানডে দলেও নেওয়া হয়নি। শঙ্কায় আছে টি-টোয়েন্টি সিরিজ খেলাও। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন নাহিদ। এ কারণেই মূলত তাকে ওয়ানডে সিরিজের দলে বিবেচনা করা হয়নি। জ্বরের তীব্রতা দেখে ডেঙ্গু টেস্ট করা হলে সেই টেস্টের ফলাফল ‘পজিটিভ’ এসেছে। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে বল করতে না পারা নাহিদের জন্য নিঃসন্দেহে আফসোসের বিষয় হয়ে থাকবে। যদিও দ্রুত সেরে ওঠার ওপর নির্ভর করবে তিনি দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি দলে যোগ দিতে পারছেন কি না।

সম্পর্কিত খবর

শাহাদাতের শতকের পরও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

শাহাদাতের শতকের পরও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

যে কারণে আইপিএল নিলামে নাম দিলেন না মুস্তাফিজ

যে কারণে আইপিএল নিলামে নাম দিলেন না মুস্তাফিজ

ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, নিজের সন্তানরাও খেলা দেখে না: শোয়েব আখতার

ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, নিজের সন্তানরাও খেলা দেখে না: শোয়েব আখতার

শেষ উইকেটে ইমনের ঝড়, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শেষ উইকেটে ইমনের ঝড়, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ, বিসিবির প্রস্তাবে ইতিবাচক পাকিস্তান-শ্রীলঙ্কা

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ, বিসিবির প্রস্তাবে ইতিবাচক পাকিস্তান-শ্রীলঙ্কা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম