Logo
Logo
×

বিনোদন

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

asif

asif

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

নাকের অস্ত্রোপচার করানোর কথা এবার প্রকাশ্যে স্বীকার করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অস্ত্রোপচারের পাশাপাশি অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া এবং সৌন্দর্যচর্চায় তাঁর প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তবে তার কয়েক মাস আগেই মারা যান মা শ্রীদেবী। শুরুতে মেয়ের অভিনয়ে আসার সিদ্ধান্তে খুব একটা সায় ছিল না তাঁর। শ্রীদেবী চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। পরে অবশ্য মেয়ের সিদ্ধান্ত মেনে নেন তিনি। সাক্ষাৎকারে জাহ্নবী জানান, একদিন অভিনয়ে আসার ইচ্ছার কথা মাকে জানিয়েছিলেন। প্রথমে অবাক হলেও পরে সম্মতি দিয়ে শ্রীদেবী বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’ মায়ের সেই প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে মজার ছলে নিজের নাকের অস্ত্রোপচারের প্রসঙ্গ তোলেন জাহ্নবী। তাঁর ভাষায়, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’ জাহ্নবী আরও জানান, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তাঁর বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে আছে। কারণ, তাঁর মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। অভিনেত্রীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাঁদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তৈরিতেও মায়ের প্রভাব রয়েছে।

সম্পর্কিত খবর

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘গডজিলা মাইনাস জিরো’

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘গডজিলা মাইনাস জিরো’

২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি

২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি

পরীমনির পর এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

পরীমনির পর এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

আদালত প্রাঙ্গণে মেজাজ হারালেন পরীমনি

আদালত প্রাঙ্গণে মেজাজ হারালেন পরীমনি

লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানি লিওন

লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানি লিওন

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম