Logo
Logo
×

বিনোদন

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

asif

asif

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে বাড়তি চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। বাংলাদেশে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শীঘ্রই দেখা হচ্ছে।’ অন্যদিকে ওটিলিয়ার কনসার্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। আন্তর্জাতিক পপ সংগীতের জনপ্রিয়তা এবং ফুয়াদ ও তার ব্যান্ডের দেশীয় সুরের পরিবেশনা মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এক জমকালো আয়োজন অপেক্ষা করছে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২২ সালে ঢাকায় আসেন এই গায়িকা। আজ শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই কনসার্ট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

সম্পর্কিত খবর

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে নেওয়া হলো মামুনুর রশীদকে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে নেওয়া হলো মামুনুর রশীদকে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম