Logo
Logo
×

ফুটবল

অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র। ইন্টার মায়ামি নিজেদের হারিয়ে যেন খুঁজছিল। অবশেষে তারা জয়ের দেখা পেল। সিএফ মন্ট্রিলের জালে গুনে গুনে সাত গোল দিলো ফ্লোরিডা ক্লাব। মেজর লিগ সকারে তাদের জয় এসেছে রেকর্ড ৭-১ ব্যবধানে। লিওনেল মেসি ছিলেন আগুন ফর্মে। একাই করেছেন চার গোল, একটি অ্যাসিস্টও ছিল তার। বড় ব্যবধানে জয় পেলেও মায়ামি প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল। নু স্টেডিয়ামে তারা ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। স্বাগতিকরা শুরুতে লিড নেয়। তারপর কয়েকটি বিপজ্জনক সুযোগ তৈরি করেছিল তারা, এর মধ্যে দুটি প্রচেষ্টা পোস্টে আঘাত করে। ২০ মিনিটে কর্নার কিক থেকে শক্তিশালী হেডে মায়ামির জার্সিতে প্রথম গোল করেন কাসেমিরো। কিন্তু মন্ট্রিল জবাব দেয় একটি গোল শোধ করে। ফ্যাবিয়ান হারবার্স ৩৭ মিনিটে সমতা ফেরান। মায়ামি দুই মিনিট পর ফের লিড নেয়। ফ্রি কিক থেকে মেসির মাঝারি উচ্চতার শটে মন্ট্রিলের অরক্ষিত জালে বল জড়ায়। বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মায়ামিকে তিনি ৩-১ গোলে এগিয়ে নেন ৫১ মিনিটে। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের দুর্বল শটে গোল করেন তিনি। বক্সের ডানপ্রান্ত থেকে তারই ক্রস থেকে ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ দলের চতুর্থ গোল করেন। চার মিনিট পর বক্সের ভেতর থেকে মেসি হ্যাটট্রিকের দেখা পান। তবুও থামেনি মায়ামি। ৮৯ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন আলেক্সান্দার শো। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ফ্রি কিক থেকে চতুর্থবার মন্ট্রিলের জাল কাঁপান মেসি। মেসি তার ক্যারিয়ারে অষ্টমবার এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন। মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম। শেষবার তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্পেনের লা লিগায় এইবারের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে চার গোল করেছিলেন। এই চার গোলের পর এমএলএস গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেলেন আর্জেন্টিনার তারকা। ১৯ ম্যাচেই হলো ১৮ গোল, এফসি ডালাসের পিটার মুসার চেয়ে দুই গোল বেশি। ২৫ জুলাইয়ের পর এমএলএসে প্রথম জয় পেল মায়ামি। লিগস কাপ সহ সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ জয়হীন ছিল তারা। এই জয় এমন দিনে এলো, যখন ডাগআউটে ছিলেন না তাদের ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস। এই সপ্তাহের তার স্থলাভিষিক্ত হিসেবে ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের নাম ঘোষণা করেছে মায়ামি। ওয়ার্ক পারমিট পেলেই নতুন চাকরিতে যোগ দেবেন তিনি। এদিন সাইডলাইন থেকে দলকে নির্দেশনা দিয়েছেন সহকারী কোচ রাফায়েল পেরেজ।
 

সম্পর্কিত খবর

নতুন কোচ পেলেন মেসিরা

নতুন কোচ পেলেন মেসিরা

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

গোল করেই জ্ঞান হারালেন জামাল মুসিয়ালা

গোল করেই জ্ঞান হারালেন জামাল মুসিয়ালা

এবার স্কটল্যান্ডের সমর্থন হারালেন ইনফান্তিনো

এবার স্কটল্যান্ডের সমর্থন হারালেন ইনফান্তিনো

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম