Logo
Logo
×

ফুটবল

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

asif

asif

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইনের গোলে চেকিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। নেশনস লিগের ম্যাচে স্বাগতিকরা প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হলে জয়টা আরও সহজ হয়ে যায় থমাস টুখেলের দলের। ম্যাচের আগে ইংলিশ ফুটবলে আলোচনার কেন্দ্রে ছিল ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের অভিযোগে প্রিমিয়ার লিগের রায়। এমন নাটকীয় দিনের শেষটা অবশ্য জয় দিয়েই করেছে ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেকিয়া। ইংল্যান্ডের রক্ষণেও কিছুটা অগোছালো ভাব দেখা যায়। ম্যাচের মোড় ঘুরে যায় ২৫ মিনিটের দিকে। অ্যান্ডারসনের ওপর পাভেল শুলৎসের বাজে চ্যালেঞ্জের পর ভিএআরের সাহায্য নেন রেফারি উমুত মেলার। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে সেটি লাল কার্ডে পরিবর্তন করেন তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় চেকিয়া। একজন কমে যাওয়ার পর স্বাগতিকরা গভীর রক্ষণে চলে যায়। সাকা, রজার্স ও গর্ডন একের পর এক আক্রমণ চালাতে থাকেন। ৪৭ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। এরপর ব্যবধান দ্বিগুণ করার একাধিক সুযোগ তৈরি করে ইংল্যান্ড। ৬৯ মিনিটে রজার্সের শট নেওয়ার আগেই বল ঠেকিয়ে দেয় চেকিয়ার রক্ষণ। তবে ফিরতি বল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোল করেন কেইন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড এবং ম্যাচের জয়ও অনেকটা নিশ্চিত হয়ে যায়। এরপর কেইনকে তুলে নিয়ে জুড বেলিংহাম, রিও এনগুমোহা ও অভিষেক হওয়া অ্যালেক্স স্কটকে মাঠে নামান টুখেল। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তবে গোলরক্ষক কোভার দারুণ কিছু সেভ করে এজেব্রিচি এজে ও বেলিংহামকে হতাশ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
 

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

নরওয়ের সাথে জয় পেলো পর্তুগাল

নরওয়ের সাথে জয় পেলো পর্তুগাল

৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ

৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি

হালান্ডের জোড়া গোলে জয় পেলো নরওয়ে

হালান্ডের জোড়া গোলে জয় পেলো নরওয়ে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম