Logo
Logo
×

ফুটবল

যে কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

asif

asif

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

যে কারণে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

উয়েফা নেশন্স লিগে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নামাননি কোচ জর্জ জেসুস। এরই মাঝে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন না করেই হোটেলে ফিরে গেছেন সিআরসেভেন। হঠাৎ ক্যাম্প ত্যাগ করায় ৪১ বছর বয়সী এই কিংবদন্তির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর জল্পনা এখন নতুন করে দানা বেঁধেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার আরও বলেন, ‘সময়মতো আমি সব পর্তুগিজকে জাতীয় দল থেকে সরে যাওয়ার কারণ সত্যি করে জানাব। এই দলের প্রতি আমি সব সময়ই নিবেদিত ছিলাম।’ চলমান লিগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। ওই ম্যাচে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন রোনালদো। দীর্ঘ ১৮ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হন সিআরসেভেন। অপরদিকে ম্যাচে রোনালদোর অনুপস্থিতি নিয়ে আলোচনার মধ্যেই দল পরিচালনায় নিজের কঠোর অবস্থানের কথা জানান কোচ জর্জে জেসুস। এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা কোচেরই এবং কোনো ফুটবলার সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। কাউকে কতক্ষণ খেলানো হবে বা আদৌ খেলানো হবে কি না, তা সম্পূর্ণ তার (কোচ) ওপর নির্ভর করে বলেও জানান তিনি।
 

সম্পর্কিত খবর

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

চেকিয়ার সাথে স্বস্তির জয় পেলো ইংল্যান্ড

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

শেষ মুহূর্তে ওলিসের গোলে জয় পেলো ফ্রান্স

নরওয়ের সাথে জয় পেলো পর্তুগাল

নরওয়ের সাথে জয় পেলো পর্তুগাল

৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ

৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম