Logo
Logo
×

ফুটবল

হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

asif

asif

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

রিয়াদে হুথি বিদ্রোহীদের মিসাইল হামলা চলমান। এ কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল আল নাসরের ম্যাচ। সেখানেই গোল করে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে আল নাসরের জয়ে আবারও গোল করেছেন তিনি। প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এই প্রতিযোগিতায় সৌদি ক্লাব প্রথম জয় পেয়েছে ৩-১ গোলে। কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ৩০তম মিনিটে প্রথম গোল হয়। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়। আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে। উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি।
 

সম্পর্কিত খবর

জাতীয় দল ছেড়ে নিষিদ্ধ হলেন রোনালদো

জাতীয় দল ছেড়ে নিষিদ্ধ হলেন রোনালদো

চোট থেকে ফিরেই জোড়া গোল নেইমারের

চোট থেকে ফিরেই জোড়া গোল নেইমারের

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

দুই অ্যাসিস্ট ও এক গোলে শেষ ম্যাচটা রাঙালেন মেসি

দুই অ্যাসিস্ট ও এক গোলে শেষ ম্যাচটা রাঙালেন মেসি

রোনালদো ফিরবেন জাতীয় দলে? যা বললেন পর্তুগাল কোচ

রোনালদো ফিরবেন জাতীয় দলে? যা বললেন পর্তুগাল কোচ

পর্তুগালের ড্রেসিংরুম নিয়ে যা বললেন ব্রুনো ফার্নান্দেজ

পর্তুগালের ড্রেসিংরুম নিয়ে যা বললেন ব্রুনো ফার্নান্দেজ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম