Logo
Logo
×

ফুটবল

‘স্পেনেই হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল’

asif

asif

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

‘স্পেনেই হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল’

‘স্পেনেই হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল’
২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত করেনি ফিফা। তবে স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোসানের দাবি, টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের অধিকার একমাত্র স্পেনেরই পাওয়া উচিত। তার ভাষায়, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ‘শুধু স্পেনেই হতে পারে এবং হবে’। ২০৩০ বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ফাইনাল আয়োজনের জন্য কোন দেশকে বেছে নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাদ্রিদে এক অনুষ্ঠানে লোসান বলেন, ‘এটি ইউরোপ মহাদেশের বিশ্বকাপ। তাই এটি স্পেন ও পর্তুগালেরও বিশ্বকাপ। পর্তুগাল অবশ্যই ফাইনাল আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, দেশটিতে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার কোনো স্টেডিয়াম নেই। সুতরাং ফাইনাল শুধু স্পেনেই হতে পারে এবং স্পেনেই হবে।’ ফিফার সঙ্গে এ বিষয়ে দ্রুত অভ্যন্তরীণ সমঝোতা চূড়ান্ত করার কথাও জানিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি। তার মতে, বিষয়টি যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা প্রয়োজন। ২০২৪ সালে জমা দেওয়া বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তাবে ফাইনালের জন্য তিনটি স্টেডিয়ামের নাম উল্লেখ করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন লোসান। এর মধ্যে দুটি স্পেনে- মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু। অন্য স্টেডিয়ামটি মরক্কোর। মরক্কো অবশ্য ফাইনাল আয়োজনের ব্যাপারে আশাবাদী। দেশটি ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার পরিকল্পিত কিং হাসান দ্বিতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে চায়। তবে চলতি বছরের শুরুর দিকে ফিফা এমন একটি প্রতিবেদন অস্বীকার করেছিল, যেখানে দাবি করা হয়েছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের সভাপতি পদে সমর্থন পাওয়ার চেষ্টা হিসেবে মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এদিকে স্পেনের বিরোধী দলের নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো সম্প্রতি বলেছেন, বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব না পেলে স্পেনের উচিত টুর্নামেন্ট আয়োজন থেকে সরে দাঁড়ানো। ফাইনালের আয়োজক নির্ধারণে দেরি হওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন লোসান। তিনি বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি তখনই চূড়ান্ত করা গেলে খুব ভালো হত। কারণ, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, ২০২৮ সালের আগে এ বিষয়ে সিদ্ধান্ত হবে না।’ ২০৩০ বিশ্বকাপের আয়োজন হবে ভিন্নধর্মী। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ের মন্টেভিডিও, আর্জেন্টিনার বুয়েন্স এইরেস ও প্যারাগুয়ের আসুনসিওনে। এরপর বিশ্বকাপের মূল আয়োজন হবে আইবেরীয় উপদ্বীপের দেশ স্পেন ও পর্তুগাল এবং মরক্কোতে।

 

সম্পর্কিত খবর

রেয়ালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ব্রাহিম দিয়াস

রেয়ালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ব্রাহিম দিয়াস

সাইবার হামলার স্বীকার হলো ফিফা

সাইবার হামলার স্বীকার হলো ফিফা

আত্মঘাতী গোলে মৌসুমের প্রথম হারের মুখ দেখলো বায়ার্ন

আত্মঘাতী গোলে মৌসুমের প্রথম হারের মুখ দেখলো বায়ার্ন

হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হাজারতম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি

নেশন্স লিগের কোয়ার্টারেই স্পেন-ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে

নেশন্স লিগের কোয়ার্টারেই স্পেন-ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম