Logo
Logo
×

ফুটবল

এবার সার্বিয়া-সুইডেনের সমর্থন হারালেন ইনফান্তিনো

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

এবার সার্বিয়া-সুইডেনের সমর্থন হারালেন ইনফান্তিনো

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ওপর ক্রমেই চাপ বাড়ছে। ফিফার বাণিজ্যিক প্রস্তাব বাতিল হওয়ার পর একের পর এক জাতীয় ফুটবল সংস্থা তার প্রতি অনাস্থা প্রকাশ করছে। ওয়েলসের পথ অনুসরণ করে এবার ইনফান্তিনোর আগামী মেয়াদের পুনর্র্নিবাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সার্বিয়া এবং সুইডেন। এদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশ^কাপ ফুটবল টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ শেয়ার ব্যক্তিগত বিনোয়োগকারীদের কাছে ৪.২ বিলিয়ন ডলারে বিক্রি করার একটি বিতর্কিত প্রস্তাব এনেছিলেন ফিফা প্রধান। কিন্তু বিভিন্ন ফুটবল সংস্থার প্রবল বিরোধিতার মুখে গত শুক্রবারে এই পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয় ফিফা। এরপর থেকেই বিশ^ ফুটবল গভর্নেন্সে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফুটবল অ্যাসোসিয়েশন অব সার্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মে মাসে ইনফান্তিনোকে সমর্থন দেওয়া হলেও সাম্প্রতিক ঘটনাবলি ফিফা এবং সভাপতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণœ করেছে। তাই সমর্থন প্রত্যাহার ছাড়া অন্য কোনো পথ ছিল না। সুইডিশ ফুটবল ফেডারেশন তাদের জরুরি বোর্ড সভায় জানিয়েছে, ফিফার সুশাসন, স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ইনফান্তিনোর ওপর তাদের আর কোনো আস্থা নেই। ওয়েলসের ফুটবল অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ^ ফুটবলের মঙ্গলের চেয়ে অন্য বিষয়কে অগ্রাধিকার দেওয়া তারা মেনে নিতে পারছে না। আঞ্চলিক ফুটবল সংস্থা উয়েফা এবং কনকাকাফ আগেই ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। এছাড়া নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চাপের মুখে পড়া ইনফান্তিনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হননি।

সম্পর্কিত খবর

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

গোল করেই জ্ঞান হারালেন জামাল মুসিয়ালা

গোল করেই জ্ঞান হারালেন জামাল মুসিয়ালা

এবার স্কটল্যান্ডের সমর্থন হারালেন ইনফান্তিনো

এবার স্কটল্যান্ডের সমর্থন হারালেন ইনফান্তিনো

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো

বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম