Logo
Logo
×

লাইফ স্টাইল

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে লেবু

asif

asif

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে লেবু

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে লেবু
রূপকল্প লাইফস্টাইল: ভিটামিন সি এর চমৎকার উৎস লেবু। এই ভিটামিন প্রাকৃতিক উপায়েই যত্ন নেয় ত্বকের। পাশাপাশি লেবুর অ্যাসিডিক উপাদান ত্বকের মড়া চামড়া দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। লেবুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী জীবাণু দূর করতে কার্যকর। জেনে নিন কোন ধরনের ত্বকে কীভাবে ব্যবহার করবেন লেবুর ফেসপ্যাক। 
তৈলাক্ত ত্বকের যত্নে
১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মেশান। কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে পেইস্ট তৈরি করে নিন। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। পুরোপুরি শুকানোর আগেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফেসপ্যাকটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে। পাশাপাশি ভেতর থেকে ত্বক রাখবে ঠান্ডা।  
শুষ্ক ত্বকের জন্য
২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু ও কয়েক আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি পরিষ্কার ও শুকনা ত্বকে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে মসৃণ ও কোমল।
সংবেদনশীল ত্বকের যত্নে
যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক। ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ লেবুর রস, কয়েক ফোঁটা চন্দনের তেল ও কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
স্বাভাবিক ত্বকের জন্য
১ চা চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ ওটমিল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। তথ্য: বোল্ডস্কাই
 

সম্পর্কিত খবর

শ্বেতী রোগ থেকে বাঁচার উপায়

শ্বেতী রোগ থেকে বাঁচার উপায়

পটেটো অমলেট বানাবেন যেভাবে

পটেটো অমলেট বানাবেন যেভাবে

আচারের যত পুষ্টিগুণ

আচারের যত পুষ্টিগুণ

১০টি সহজ উপায়ে ধূমপান ছেড়ে দিন

১০টি সহজ উপায়ে ধূমপান ছেড়ে দিন

সরাসরি মুখে লাগাবেন না যেসব উপাদান

সরাসরি মুখে লাগাবেন না যেসব উপাদান

নানা গুণে ভরপুর তেঁতুল

নানা গুণে ভরপুর তেঁতুল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম