Logo
Logo
×

লাইফ স্টাইল

পটেটো অমলেট বানাবেন যেভাবে

asif

asif

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

পটেটো অমলেট বানাবেন যেভাবে

পটেটো অমলেট বানাবেন যেভাবে
রূপকল্প লাইফস্টাইল: সকালের নাস্তায় রাখতে পারেন মজাদার পটেটো অমলেট। বিকেলে চায়ে সঙ্গেও পরিবেশন করা যায় গরম গরম অমলেট। এটি যেমন পুষ্টিগুণে অনন্য, তেমনি স্বাদে পরিবর্তন আনতেও এর জুড়ি নেই। জেনে নিন রেসিপি। 
উপকরণ
আলু- ৩টি
পেঁয়াজ- ১টি
ডিম- ৫টি
লবণ- স্বাদ মতো
অলিভ অয়েল- প্রয়োজন মতো
কাঁচা মরিচ- স্বাদ মতো
চিলি ফ্লেকস- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
আলু ছোট ও চিকন টুকরা করে কেটে নিন। পানিতে ধুয়ে মোটা তোয়ালেতে রেখে পানি শুকিয়ে নিন। প্যানে অলিভ অয়েল গরম করে আলুর টুকরা লবণ দিয়ে ভেজে নিন কয়েক মিনিট। পেঁয়াজ ও মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান আরও কয়েক মিনিটের জন্য। আলু নরম হয়ে গেলে নামিয়ে নিন। 
ডিম ফেটে লবণ, কাঁচা মরিচ কুচি ও চিলি ফ্লেকস মিশিয়ে নিন। ভেজে রাখা আলুর মিশ্রণ দিয়ে দিন। প্যানে তেল গরম করে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দিন। চামচের সাহায্যে উপরের অংশ সমান করে ঢেকে দিন প্যান। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রাখুন। অমলেট হয়ে গেলে স্লাইস করে কেটে পরিবেশন করুন গরম গরম।

সম্পর্কিত খবর

শ্বেতী রোগ থেকে বাঁচার উপায়

শ্বেতী রোগ থেকে বাঁচার উপায়

আচারের যত পুষ্টিগুণ

আচারের যত পুষ্টিগুণ

১০টি সহজ উপায়ে ধূমপান ছেড়ে দিন

১০টি সহজ উপায়ে ধূমপান ছেড়ে দিন

সরাসরি মুখে লাগাবেন না যেসব উপাদান

সরাসরি মুখে লাগাবেন না যেসব উপাদান

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে লেবু

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে লেবু

নানা গুণে ভরপুর তেঁতুল

নানা গুণে ভরপুর তেঁতুল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম