Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

টাকা ছাড়াই গুগল ড্রাইভের স্টোরেজ খালি করার সহজ উপায়

asif

asif

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম

টাকা ছাড়াই গুগল ড্রাইভের স্টোরেজ খালি করার সহজ উপায়

ফারজানা ফায়িযাহ শিমু- ছুটি, ভ্রমণ বা বিশেষ মুহূর্তের ছবি-ভিডিও জমাতে জমাতে অনেকেরই গুগল ড্রাইভের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যায়। গুগল ড্রাইভে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ পাওয়া গেলেও ছবি, ভিডিও, ই-মেইল ও বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণের কারণে এই জায়গা খুব দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই বাড়তি স্টোরেজের জন্য গুগল ওয়ান প্ল্যান নেওয়ার কথা ভাবেন। তবে টাকা খরচ না করেও কিছু সহজ উপায়ে গুগল ড্রাইভের জায়গা খালি করা সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিএনইটির প্রতিবেদনে বলা হয়েছে, স্টোরেজ খালি করার কাজ মোবাইলের তুলনায় ল্যাপটপ বা ডেস্কটপে করা সহজ। কারণ বড় ফাইল খুঁজে বের করা ও মুছে ফেলার ক্ষেত্রে কম্পিউটারে নিয়ন্ত্রণ বেশি থাকে।

বড় ফাইল খুঁজে মুছে ফেলুন
গুগল ড্রাইভে সবচেয়ে বেশি জায়গা দখল করে থাকা ফাইলগুলো প্রথমে খুঁজে বের করা কার্যকর উপায়। এতে অনেক ছোট ফাইল ঘাঁটাঘাঁটি না করেই এক বা দুটি বড় ভিডিও বা ডকুমেন্ট মুছে জায়গা খালি করা যায়। ডেস্কটপে গুগল ড্রাইভ খুলে বাম পাশের মেনু থেকে ‘স্টোরেজ’ অপশনে যেতে হবে। এরপর ‘স্টোরেজ ইউজড’ নির্বাচন করলে বড় থেকে ছোট আকার অনুযায়ী ফাইলগুলো দেখা যাবে। প্রয়োজনীয় নয় এমন বড় ফাইল নির্বাচন করে ডিলিট করতে হবে। তবে শুধু ট্র্যাশে পাঠালেই স্টোরেজ খালি হবে না। ট্র্যাশ ফোল্ডারে গিয়ে ‘এম্পটি ট্র্যাশ’ অপশনে ক্লিক করে ফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলতে হবে। মোবাইল অ্যাপেও একইভাবে ফাইল মুছে ফেলা যায়। গুগল ড্রাইভ অ্যাপ খুলে ‘ফাইলস’ অপশনে গিয়ে ‘স্টোরেজ ইউজড’ নির্বাচন করলে বড় ফাইলগুলো দেখা যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী ফাইল সরিয়ে ফেলতে হবে।

জিমেইলের বড় অ্যাটাচমেন্ট মুছে ফেলুন
শুধু গুগল ড্রাইভ নয়, জিমেইলেও অনেক সময় বড় অ্যাটাচমেন্ট স্টোরেজ দখল করে রাখে। এসব ফাইল খুঁজে বের করতে জিমেইলের সার্চ বক্সে লিখতে হবে- যধং:ধঃঃধপযসবহঃ ষধৎমবৎ:১০গই। এর মাধ্যমে ১০ মেগাবাইটের বেশি আকারের সংযুক্ত ফাইল থাকা ই-মেইলগুলো দেখা যাবে। প্রয়োজন নেই এমন মেইল ডিলিট করে ট্র্যাশ ফোল্ডার খালি করে দিতে হবে।

স্প্যাম ফোল্ডার পরিষ্কার করুন
অনেক ব্যবহারকারী নিয়মিত স্প্যাম ফোল্ডার খালি করেন না। অথচ দীর্ঘদিন জমে থাকা স্প্যাম মেইলও স্টোরেজের জায়গা দখল করতে পারে। জিমেইলের বাম পাশের মেনু থেকে ‘স্প্যাম’ ফোল্ডারে গিয়ে ‘ডিলিট অল স্প্যাম মেসেজেস নাও’ অপশন নির্বাচন করলে সব অপ্রয়োজনীয় মেইল মুছে যাবে।

গুগল ফটোসের পুরোনো ছবি ও ভিডিও সরান
গুগল ফটোসের ছবি ও ভিডিওও ১৫ জিবি ফ্রি স্টোরেজের অংশ ব্যবহার করে। তাই পুরোনো, ডুপ্লিকেট বা অপ্রয়োজনীয় ছবি-ভিডিও মুছে ফেললে অনেক জায়গা খালি হতে পারে। গুগল ফটোস খুলে প্রয়োজন নেই এমন ছবি নির্বাচন করে ট্র্যাশে পাঠাতে হবে। এরপর ট্র্যাশ ফোল্ডারে গিয়ে স্থায়ীভাবে মুছে ফেলতে হবে। তবে আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গুগল ফটোস যদি আইক্লাউডের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ছবি মুছে ফেলার সময় তা আইফোন থেকেও মুছে যেতে পারে।

অন্য ড্রাইভে ফাইল সংরক্ষণ করুন
সবশেষ উপায় হিসেবে প্রয়োজনীয় ফাইল কম্পিউটার বা অন্য কোনো হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখা যেতে পারে। এরপর গুগল ড্রাইভ থেকে ফাইল মুছে দিলে স্টোরেজ খালি হবে। গুগল ড্রাইভ বা গুগল ফটোস থেকে ফাইল নির্বাচন করে তিন ডট মেনুতে গিয়ে ‘ডাউনলোড’ অপশন চাপলেই ফাইল সংরক্ষণ করা যাবে। পরে প্রয়োজন হলে আবার ব্যবহার করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল, পুরোনো ই-মেইল ও ডুপ্লিকেট ছবি পরিষ্কার করার অভ্যাস করলে বিনামূল্যের ১৫ জিবি স্টোরেজ দীর্ঘদিন কার্যকরভাবে ব্যবহার করা যায়।
 

সম্পর্কিত খবর

এবার পেইড মডেলে যাচ্ছে জেমিনি

এবার পেইড মডেলে যাচ্ছে জেমিনি

ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব

ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

বন্ধ হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লাইক নেওয়ার সুযোগ

বন্ধ হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লাইক নেওয়ার সুযোগ

জেনে নিন কি এই ‘মেটা ওয়ান’

জেনে নিন কি এই ‘মেটা ওয়ান’

আগামী এক দশকেই মানবজাতির জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে এআই

আগামী এক দশকেই মানবজাতির জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে এআই

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম