এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেছে। এমনকি কোনো ম্যাচেই টস পর্যন্ত হয়নি। শেষ আটে বিপক্ষ দলের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল মাঠে গড়াবে। বাংলাদেশ সময় আজ ভোর ৬ টায় পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। অন্যদিকে, আজ সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রশ্ন উঠেছিল, বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল আদৌ মাঠে গড়াবে তো? অবশ্য নাগোয়ার আবহাওয়ায় অবশ্য স্বস্তির বার্তা এসেছে। আকাশে উঠেছে রোদ, করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে, সেমিফাইনালেও যদি বৃষ্টির কারণে ম্যাচ কিংবা সুপার ওভার শেষ না হয়, তাহলে ফাইনালে উঠবে শীর্ষ বাছাইয়ে থাকা দল। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এই হিসাবে এগিয়ে আছে। ফাইনালে বৃষ্টি হলেও একই নিয়ম। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জিতবে স্বর্ণপদক। বলা যায়, ক্রিকেটের বাকি ম্যাচের সবগুলোই প- হলে ভারতই হবে চ্যাম্পিয়ন। তবে পরবর্তী ম্যাচগুলোতে টাই হলে সুপার ওভারে বিজয়ী নির্ধারণ করা হবে।
