Logo
Logo
×

ক্রিকেট

ওয়েস্ট-ইন্ডিজ সিরিজেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ

asif

asif

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

ওয়েস্ট-ইন্ডিজ সিরিজেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ

মাস দুয়েকের বেশি সময় ধরে ইনজুরিতে মাঠের বাইরে নাহিদ রানা। এ সময়ে খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজও। মিরপুর শেরে-ই-বাংলায় মাঠে ফেরার লড়াইয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই পেসার। তবে সম্প্রতি আবারও নতুন করে চোট পেয়েছেন নাহিদ। এরপর স্ক্যানও করা হয়েছে নাহিদের। আশার খবর হচ্ছে, সেখানে গুরুতর কিছু পাওয়া যায়নি। যদিও এখনো ব্যথা অনুভব করছেন তিনি। ফলে বোলিং করতে পারছেন না সেভাবে। মিরপুরে কয়েকটি বল করার পর আবারও ব্যথা অনুভব করেন নাহিদ। এমন পরিস্থিতিতে নাহিদকে নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের বসার কথা রয়েছে। স্ক্যান রিপোর্ট নিয়ে আবারও আলাপ হবে। এরপর সমাধান না হলে কাতার, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি। প্রসঙ্গত, কদিন আগে অস্ট্রেলিয়ায় চিকিৎসক দেখিয়েছিলেন নাহিদ। যতটুকু খবর ব্যথা কমলেও মাঠে ফিরতে সময় লাগবে নাহিদের। ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাওয়া যাবে না তাকে। ব্যথা কমলেও নাহিদের ওয়ার্কলোড বিবেচনা করে ফিরতে সময় লাগতে পারে। সামনে আবার দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে বাংলাদেশ দলের। বিশ^স্ত সূত্রে জানা গেছে, নাহিদকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চাচ্ছে না বোর্ড। এমনকি নাহিদ রানা নিজেও চান পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে।
 

সম্পর্কিত খবর

শাহাদাতের শতকের পরও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

শাহাদাতের শতকের পরও পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন নাহিদ রানা

এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন নাহিদ রানা

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

যে কারণে আইপিএল নিলামে নাম দিলেন না মুস্তাফিজ

যে কারণে আইপিএল নিলামে নাম দিলেন না মুস্তাফিজ

ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, নিজের সন্তানরাও খেলা দেখে না: শোয়েব আখতার

ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, নিজের সন্তানরাও খেলা দেখে না: শোয়েব আখতার

শেষ উইকেটে ইমনের ঝড়, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শেষ উইকেটে ইমনের ঝড়, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম