Logo
Logo
×

সম্পাদকীয়

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

asif

asif

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

বাংলাদেশের সমস্যার অগ্রাধিকার তালিকায় অন্যতম বিষয় হচ্ছে মাদক সমস্যা। এর থাবায় দেশ আজ রাহুর কবলে। বিভিন্নভাবে এর বিস্তার ও প্রসার ঘটেই চলছে। এর অন্যতম কারণ হচ্ছে অত্যধিক মুনাফা। আর এর সবচেয়ে সহজ স্বীকার হচ্ছে তরুণসমাজ। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদক বিস্তার ও পাচারের রুটের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একে ঘিরে রয়েছে গোল্ডেন ট্রায়াঙ্গল ও গোল্ডেন ক্রিসেন্ট নেটওয়ার্ক। দরিদ্র দেশ ও বিরাট বেকার যুবক শ্রেণিকে মাদকাসক্ত করে এর সুবিধা নিচেছ একশ্রেণির সুবিধাভোগী। জানা যায়, ‘শতাধিক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে রাজধানীর মাদক সিন্ডিকেট। ধরাছোঁয়ার বাইরে থেকে এই সিন্ডিকেট বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা বাণিজ্য। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালালেও গডফাদাররা গ্রেফতার না হওয়ার কারণে পূর্বের অবস্থায় থেকে যাচ্ছে। রাজধানীজুড়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালিত হলেও এখন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কোনো ব্যবসায়ী আটক হয়নি কিংবা উদ্ধার হয়নি মাদকদ্রব্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের কৌশল বুঝে ফেলায় কারবারিরাও পাল্টা কৌশল নিয়েছে। মাদক পাচারের রুটে আনা হয়েছে পরিবর্তন। শুধু তাই নয়, মাদকের বাহকও পাল্টেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা সংশ্লিষ্টদের বরাতেই বলা হয়েছে যে, নতুন রুট হিসেবে পাচারকারীরা এখন মহাসড়ক এবং মূল সড়কগুলো এড়িয়ে গ্রামীণ সড়ক দিয়ে ইয়াবা বহন করছে। মাদক বহনে যুক্ত হয়েছে রেলপথ ও নৌপথ। অনেক চালান টেকনাফে স্থল সীমান্তে না এসে নাফ নদীতে নৌকায় হাতবদল হচ্ছে। এসব ইয়াবা চলে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে। চাহিদা থাকলে ওই অঞ্চল থেকে ফের আসছে ঢাকায়। প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট প্রশাসকরা যখন জানেনই যে, পাচারকারীরা রুট ও কৌশল পরিবর্তন করছে, তাহলে তারা কেন প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্ব করছেন? আমড়া মনে করি, যে কোনো উপায়ে মাদকের পাচার ও তার বিস্তৃতি ঠেকাতে হবে। ছিন্ন করতে হবে এসব চক্রের সব জাল। একই সঙ্গে মাদকসংক্রান্ত আইনের প্রয়োগ ও বিচারের বিষয়ে হতে হবে কঠোর। মাদক পাচার ও বিস্তৃতি ঠেকাতে নতুন রুটগুলোয় কার্যকর নজরদারি বাড়ানোর কোনোই বিকল্প নেই। শুধু আইন দিয়ে মাদক সৃষ্ট সমস্যা সমাধান সম্ভব নয়। সেই সঙ্গে এ সমস্যা রোধে এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা, মাদকের সহজলভ্যতা কমানো, দোষীদের শাস্তি প্রদানে প্রচলিত আইনগুলোর বাস্তবায়ন, মাদকের কুফল কারিকুলাম প্রাথমিক, মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

সম্পর্কিত খবর

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

মানসিক স্বাস্থ্যের অবহেলা কাম্য নয়

মানসিক স্বাস্থ্যের অবহেলা কাম্য নয়

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম