Logo
Logo
×

সম্পাদকীয়

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

asif

asif

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে যাচ্ছে প্রাণঘাতী সিসা

দেশে প্রতিদিনের খাবার রান্নায় অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহার করেন অসংখ্য মানুষ। সহজলভ্য ও তুলনামূলক সস্তা হওয়ায় দেশের বেশীরভাগ পরিবারের রান্নাঘরে এসব পাত্রের ব্যবহার হরহামেশাই দেখা যায়। কিন্তু যখন এই পরিচিত রান্নার সামগ্রীই খাবারের সঙ্গে শরীরে বিষাক্ত সিসা প্রবেশের কারণ হয়, তখন তা বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক এক গবেষণায় অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে সিসা মিশে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। উক্ত গবেষণায় বাজার থেকে কেনা নতুন এবং বিভিন্ন পরিবারের ব্যবহৃত পুরোনো অ্যালুমিনিয়ামের পাত্র পরীক্ষা করা হয়। দেখা যায়, পরীক্ষিত সব পাত্র থেকেই কোনো না কোনো মাত্রায় সিসা খাবারে মিশেছে। নতুন পাত্রে প্রথমবার রান্না করা প্রতি কে.জি. ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। পুরোনো পাত্রে রান্না করা ভাতেও সিসার উপস্থিতি মিলেছে। নতুন পাত্রে প্রথমবার রান্নার পর পরবর্তী ব্যবহারগুলোতে খাবারে সিসার পরিমাণ কমে এলেও ঝুঁকি পুরোপুরি দূর হয় না। এমনকি তৃতীয়বার রান্নার পরও কিছু পাত্রের খাবারে সিসার উপস্থিতি পাওয়া গেছে। পাত্র পরিষ্কারের পদ্ধতিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্টিলের তারের জালি দিয়ে নতুন পাত্র ঘষে পরিষ্কার করলে সিসা নির্গমনের পরিমাণ কয়েকগুণ বেশি হতে পারে। রান্নার সময় ধাতব খুন্তি দিয়ে নাড়াচাড়ার ক্ষেত্রেও সিসা নির্গমন হয়ে থাকে। এ ধরনের দূষণের পেছনে প্রধান কারণ হলো স্থানীয়ভাবে পাত্র তৈরির কাঁচামাল ও উৎপাদনপ্রক্রিয়ার দুর্বলতা। দেশে অনেক অ্যালুমিনিয়ামের পাত্র পুরোনো ও পরিত্যক্ত ধাতব সামগ্রী গলিয়ে তৈরি করা হয়। আবার পুরোনো পাত্রের বদলে নতুন পাত্র নেওয়ার প্রচলন থাকায় অনিরাপদ পাত্রের ব্যবহারও নতুন করে ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ছে শিশুরা। দীর্ঘদিন অল্প মাত্রায় সিসার সংস্পর্শেও শিশুর মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা, মনোযোগ ও আচরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এখনই এই বিষের লাগাম টেনে ধরতে হবে। পাত্র তৈরির কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন ও বাজারজাতকরণÑপ্রতিটি ধাপে সিসার উপস্থিতি পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রের মান নির্ধারণ ও তা কার্যকরভাবে প্রয়োগে সক্রিয় হতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। অনিরাপদ কাঁচামাল ব্যবহারকারী উৎপাদকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার থেকে নিয়মিত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে। শুধু কর্তৃপক্ষ সচেতন হলেই হবেনা, ভোক্তাদেরও সচেতন হতে হবে। সাশ্রয়ী দামে হকারদের কাছ হতে রান্নার পাত্র না কিনে যাচাই বাছাই করে তারপর কিনতে হবে। সর্বোপরি উৎপাদন থেকে বাজার পর্যন্ত কার্যকর মান নিয়ন্ত্রণ ও নজরদারি গড়ে তুলতে হবে।

সম্পর্কিত খবর

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

মাদকমুক্ত দেশ গড়তে চাঁই কার্যকর প্রতিরোধ

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

দ্রব্যমূল্যের চাপে খাবারে নেই আমিষ, ঝুঁকিতে আগামী প্রজন্ম

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

মাদক প্রতিরোধে আরও জোর দিতে হবে

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

বায়ুদূষণ প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিন

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

টিকিট কালোবাজারি তদারকি বাড়ানোর বিকল্প নেই

মানসিক স্বাস্থ্যের অবহেলা কাম্য নয়

মানসিক স্বাস্থ্যের অবহেলা কাম্য নয়

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম