Logo
Logo
×

বিনোদন

জলকেলিতে মেতে উঠলেন পরীমনি

asif

asif

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

জলকেলিতে মেতে উঠলেন পরীমনি

ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যার রুপালি পর্দার জাদুতে যতটা মাতেন ভক্তরা, তার চেয়েও বেশি তার উপস্থিতি মেতে থাকে সামাজিক যোগযোগ মাধ্যমে। নানা সময়ে ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে সংবাদের শিরোনামে এলেও, নিজের মতো করে কাটানো সুবর্ণ সময়গুলোকে ভক্তদের সামনে উপস্থাপন করতে ভীষণ পছন্দ করেন এই নায়িকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। রাতের শান্ত ও ¯িœগ্ধ পরিবেশে সুইমিং পুলের নীল জলে এক অনন্য জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে তাকে। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে সুইমিং পুলের ক্রিস্টাল ক্লিয়ার নীল জলে নিজেকে মেলে ধরেছেন পরীমনি। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল। হালকা ও উষ্ণ আলোর আভায় পুলের জলে গা ভাসিয়ে পরম শান্তিতে চোখ বুজে রিল্যাক্স করছেন তিনি। কোনো ছবিতে তার ব্যাকলেস লুকের আবেদন নজর কেড়েছে, আবার কোনোটিতে জলের বুক চিরে মৃদু হাসিতে ভক্তদের হৃদয় দোলা দিয়েছেন। কানে গুঁজে রাখা কাঠগোলাপের ছোঁয়া তার সুস্মিত রুপে এক অদ্ভুত ¯িœগ্ধতা যোগ করেছে। পরীমনির এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেলো না।’ আরেক ভক্ত ইতিবাচক সুর মিলিয়ে লিখেছেন, ‘বাহ, সুইমিং সুট পরে ও ওনাকে দারুণ সুন্দর লাগছে।’
 

সম্পর্কিত খবর

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম