Logo
Logo
×

বিনোদন

তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’

asif

asif

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’

অপেক্ষার অবসান হতে চলেছে ‘ফ্রোজেন’ ভক্তদের। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ঝলক প্রকাশ করেছে ডিজনি। নতুন সিনেমায় আনা ও ক্রিস্টফের রাজকীয় বিয়ের আয়োজন থাকলেও সেই আনন্দে হানা দেবে এক রহস্যময় নতুন খলনায়ক। সিনেমাটি ২০২৭ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি ডিজনির ডি২৩ ফ্যান ইভেন্টে সিনেমাটির প্রথম ফুটেজ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে আনা ও এলসার কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল ও ইদিনা মেনজেল উপস্থিত ছিলেন। বেল জানান, এবার আনা ও এলসা তাদের জীবনের সবচেয়ে বড় অভিযানে পা রাখতে যাচ্ছে। নতুন সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে আনা ও ক্রিস্টফের বিয়ে। দীর্ঘ প্রতীক্ষিত এ রাজকীয় বিয়েকে ঘিরে গল্পে তৈরি হবে উৎসবের আবহ। এমনকি প্রিয় তুষারমানব ওলাফের জীবনেও নাকি প্রেমের ছোঁয়া লাগবে। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না। প্রকাশিত প্রথম ঝলকে দেখা যায়, আনা ও ক্রিস্টফের বিয়ের আয়োজনে হানা দেয় এক নতুন খলনায়ক। বরফে ঢাকা দুর্গম অঞ্চলের মধ্যদিয়ে এগিয়ে যাওয়ার সময় তুষারাবৃত পাহাড় থেকে রহস্যময় সেই চরিত্র নেমে আসে। দুই বোনকে উদ্দেশ করে তার সংলাপ, ‘অ্যারেনডেলের দুই বোন, অবশেষে আমাদের দেখা হলো।’ এরপরই গল্পে নতুন সংঘাতের ইঙ্গিত মেলে। আগের দুই কিস্তির মতো এবারও ইদিনা মেনজেল ও ক্রিস্টেন বেল যথাক্রমে এলসা ও আনার কণ্ঠে ফিরছেন। জশ গ্যাডের কণ্ঠে থাকছে ওলাফ এবং জোনাথন গ্রফ ফিরছেন ক্রিস্টফ হিসাবে। ২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ফ্রোজেন’ বিশ^ব্যাপী আয় করেছিল প্রায় ১২৮ কোটি ডলার। ২০১৯ সালের ‘ফ্রোজেন ২’ আয় করে প্রায় ১৪৫ কোটি ডলার। ফলে তৃতীয় কিস্তি নিয়েও প্রত্যাশা তুঙ্গে। প্রথমে ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও সিনেমাটি এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। জশ গ্যাডের মতে, নির্মাতারা তাড়াহুড়া করতে চান না। তাদের লক্ষ্য, নতুন সিনেমাটি যেন শুধু ব্যবসার জন্য বানানো সিক্যুেয়ল না হয়ে আগের দুই কিস্তির গল্পের যথাযথ মর্যাদা রাখে। দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২৪ নভেম্বর ২০২৭ বড় পর্দায় ফিরবে আনা, এলসা, ক্রিস্টফ ও ওলাফ। আর এরই মধ্যে শুরু হয়েছে প্রশ্ন, নতুন এই খলনায়ক কে, আর অ্যারেনডেলের রাজপরিবারের জন্য তার পরিকল্পনাই বা কী?

 

সম্পর্কিত খবর

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম