Logo
Logo
×

বিনোদন

নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি রাজ্জাককে স্মরণ করে নিজের অনুভূতি ও স্মৃতিকথা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে শাকিব খান লেখেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।’ বাংলা চলচ্চিত্রে নায়করাজের অনন্য অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে তার প্রবাভ স্মরণ করে শাকিব বলেন, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। ¯েœহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো খুবই ব্যক্তিগত। তিনি নেই, কিন্তু তার ¯েœহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। ’ কিংবদন্তি এই অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাকিব খান আরও যুক্ত করেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’
 

সম্পর্কিত খবর

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম