Logo
Logo
×

বিনোদন

আবেদনময়ী লুকে ধরা দিলেন শ্রাবন্তী

asif

asif

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

আবেদনময়ী লুকে ধরা দিলেন শ্রাবন্তী

আবেদনময়ী সাজে একের পর এক ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মোহনীয় সাজে তার নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। ছবিতে শ্রাবন্তীকে দেখা গেছে আবেদনময়ী পোশাকে নজরকাড়া সাজে। খোলা চুল, কালো টপসে পরিপাটি সাজ আর আত্মবিশ^াসী অভিব্যক্তিতে যেন অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। তার রূপে মুগ্ধ হয়ে ভক্তদের অনেকেই ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে শ্রাবন্তী লিখেছেন, ‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’ অভিনেত্রীর এই বার্তার পাশাপাশি তার সাজও নজর কেড়েছে নেটিজেনদের। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, আবার কেউ মুগ্ধ হয়েছেন আত্মবিশ^াসী উপস্থিতিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবন্তীর অনুসারীর সংখ্যা কম নয়। তাই তার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসার বন্যা বইতে শুরু করে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও সাজপোশাক নিয়েও নিয়মিত ভক্তদের নজর কাড়েন শ্রাবন্তী। এবারও তার নতুন ছবিতে সেই পরিচিত মুগ্ধতা খুঁজে পেয়েছেন অনুরাগীরা।

সম্পর্কিত খবর

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম