বিনোদন জগতের অভিনেত্রীরা নামিদামি প্রসাধনী ও উন্নতমানের স্কিন ট্রিটমেন্ট করে থাকেন। তাদের স্কিন কেয়ার রুটিন হয় একেবারে আলাদা, যা অনেকের ধারণাই এমন। তাদের ত্বক কীভাবে এতটা নিখুঁত ও টান টান থাকে, তা জানার আগ্রহও সবার রয়েছে। এবার নিজের রূপের রহস্য জানালেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। তবে তিনি কোনো ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দশ ধাপের স্কিন কেয়ার ট্রিটমেন্ট করেন না। বরং তিনি ভরসা রাখেন মা ও ঠাকুরমার ঘরোয়া টোটকায়। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, ছোট থেকে মুখে যা মেখে বড় হয়েছেন, আজও সেই পন্থাই মেনে চলেন তিনি। বিভিন্ন ধরনের প্রসাধনী মাখার চেয়ে ঘরোয়া টোটকা ব্যবহার করা অনেক সহজ বলে মনে করেন তিনি। তা ছাড়া ‘লেজ ইজ মোর’ নীতিতে বিশ^াসী এ অভিনেত্রী। নিখুঁত ত্বকের জন্য এক বিশেষ ফেসপ্যাক ব্যবহার করে থাকেন বলে জানান তৃপ্তি দিমরি। তাতে থাকে কাঁচাহলুদ, টকদই এবং বেসন। বেসন ত্বকে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করে দেয়। আর টকদই ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে থাকে। আর কাঁচাহলুদ ত্বকের জেল্লা বাড়ায় এবং ব্রণ-দাগছোপের সমস্যা দূর করে। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলে দিতেও উপযোগী। তিনি বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি ভাবেন না। ত্বক ও কেশচর্চার পাশাপাশি নিজের লাইফস্টাইল নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর ডায়েটের সঙ্গে কোনো রকম আপস করেন না ‘লায়লা মজনু’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি বলেন, শুটিংয়ে হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য ১০ মিনিট সময় বের করে নেন তিনি। সেই সময়ে ফোন থেকে দূরে থাকেন। আর লাইফস্টাইল ভালো থাকলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে। ত্বক কিংবা চুলের যতেœর ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি পছন্দ নয় তৃপ্তি দিমদির। তাই চুলের যতেœও তিনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকেন। চুলে রিঠা, শিকাকাই ও আমলকী মেখে বড় হয়েছেন উত্তরাখ-ের এ অভিনেত্রী। তাই আজও এসব উপাদানকেই ভরসা করেন তিনি। রিঠা চুল ও স্ক্যাল্প পরিষ্কারে সাহায্য করে থাকে। আর শিকাকাই ও আমলকী চুলে পুষ্টি জোগায় এবং চুলের যাবতীয় সমস্যা দূর করে থাকে বলে জানান তৃপ্তি দিমরি।
