Logo
Logo
×

বিনোদন

ঘরে বসে দেখতে পারবেন শাকিরার লাইভ কনসার্ট

asif

asif

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

ঘরে বসে দেখতে পারবেন শাকিরার লাইভ কনসার্ট

স্প্যানিশ পপতারকা শাকিরার গান মানেই বিশ^জুড়ে এক অন্যরকম উন্মাদনা। বিশ^মঞ্চে এই লাতিন সংগীতশিল্পীর সুরের মূর্ছনা আর জাদুকরী পারফরম্যান্স দেখতে ব্যাকুল হয়ে থাকেন কোটি কোটি ভক্ত-অনুরাগী। এবার সেই ভক্তদের জন্য এলো বড় এক সুখবর। বিশ^জুড়ে লাইভ সম্প্রচার হতে যাচ্ছে পপ স¤্রাজ্ঞী শাকিরার কনসার্ট। অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে ঘরে বসেই এক ক্লিকে বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের গানপ্রেমীরাও। প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ^জুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ সংগীতশিল্পী। মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্টটি লাইভ স্ট্রিম করবে বৈশি^ক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’। এ আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার চলমান বিশ^ব্যাপী সাড়া জাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে। অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফরম্যান্স। আগামীকাল শনিবার সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ^জুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো- ঘরে বসে কনসার্টটি উপভোগ করতে দর্শক-শ্রোতাদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন কিংবা ফি গুনতে হবে না।
 

সম্পর্কিত খবর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

গরিব ছেলে পছন্দ ছিল এক সময় : প্রভা

গরিব ছেলে পছন্দ ছিল এক সময় : প্রভা

রূপচর্চার গোপন টিপস শেয়ার করলেন তৃপ্তি

রূপচর্চার গোপন টিপস শেয়ার করলেন তৃপ্তি

পিতৃতন্ত্র ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে যে বার্তা দিলেন কৃতি

পিতৃতন্ত্র ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে যে বার্তা দিলেন কৃতি

আবেদনময়ী লুকে ধরা দিলেন শ্রাবন্তী

আবেদনময়ী লুকে ধরা দিলেন শ্রাবন্তী

৭ বছর পর ফিরেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

৭ বছর পর ফিরেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম