Logo
Logo
×

বিনোদন

মারা গেছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস

asif

asif

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

মারা গেছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই। ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মারা গেছেন তিনি। বয়সজনিত নানা শারীরিক জটিলতায় কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এই বর্ষীয়ান নির্মাতা। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুডুরে জন্মগ্রহণ করেন সিঙ্গীতম। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে নতুন ভাবনা, ভিন্নধর্মী নির্মাণশৈলী এবং নানা ঘরানার পরীক্ষার জন্য ভারতীয় সিনেমায় আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় নির্মাতা এলভি প্রসাদের সহকারী হিসেবে। ১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এরপর একে একে নির্মাণ করেন বহু প্রশংসিত চলচ্চিত্র। তার সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি ‘পুষ্পক বিমানম’। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া কমল হাসান অভিনীত এই সিনেমায় কোনো সংলাপ ছাড়াই কালো হাস্যরসের গল্প বলা হয়েছিল। ব্যতিক্রমী নির্মাণের জন্য সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পায়। নব্বই পেরিয়েও চলচ্চিত্র নির্মাণের আগ্রহ হারাননি সিঙ্গীতম। তার সর্বশেষ সিনেমা ‘সিং গীতম’, প্রযোজনা করেন নাগ অশি^ন। চলতি বছর সিনেমাটির কাজ শেষ হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে।
 

সম্পর্কিত খবর

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

ঘরে বসে দেখতে পারবেন শাকিরার লাইভ কনসার্ট

ঘরে বসে দেখতে পারবেন শাকিরার লাইভ কনসার্ট

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

গরিব ছেলে পছন্দ ছিল এক সময় : প্রভা

গরিব ছেলে পছন্দ ছিল এক সময় : প্রভা

রূপচর্চার গোপন টিপস শেয়ার করলেন তৃপ্তি

রূপচর্চার গোপন টিপস শেয়ার করলেন তৃপ্তি

পিতৃতন্ত্র ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে যে বার্তা দিলেন কৃতি

পিতৃতন্ত্র ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে যে বার্তা দিলেন কৃতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম