Logo
Logo
×

বিনোদন

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

asif

asif

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

আবারও সিনেমার পর্দায় হাজির হচ্ছে ‘ছাম্মাক ছালো’ জুটি। দীর্ঘ ১৫ বছর পর সিনেপর্দায় জুটি বাঁধছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন ‘কিং’ সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে তাদের। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন থ্রিলার ‘কিং’ এই বছরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। আর সেখানের একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে কারিনাকে। এ মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে পাঁচ দিন ধরে এই বিশেষ গানে অংশ নেবেন কারিনা। এই খবরে শাহরুখ-কারিনার ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনের বরাতে জানা গেছে, 'ড্যাডি কুল' নামের এ গানটি বিশাল আয়োজনে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে এমন এক নতুন অবতারে দেখা যাবে, যা আগে কখনো বড়পর্দায় দেখেননি দর্শক। গানটিতে কণ্ঠ দিচ্ছেন একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী, তবে তাদের নাম এখনো গোপন রাখা হয়েছে। গানটির সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন-জিগর। গানটিকে স্মরণীয় করে তুলতে এবং পর্দায় জাদুকরী মুহূর্ত তৈরি করতে কোনো খামতি রাখছেন না নির্মাতারা। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। জন্মদিনের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ছবিটির একটি আকর্ষণীয় ঝলক প্রকাশের বড় পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে বাদশার জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক অপেক্ষা করছে। অতীতে ‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’, ‘ডন’ এবং ‘রা-ওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। তাদের সর্বশেষ সিনেমা ‘রা ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তবে ‘কিং’-এ এই জুটির উপস্থিতি আগের সব কাজকে ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
 

সম্পর্কিত খবর

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

মেসির বিদায়ে স্মৃতিকাতর পরীমনি

মেসির বিদায়ে স্মৃতিকাতর পরীমনি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম