Logo
Logo
×

বিনোদন

কেন থালাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয় ও রাশমিকা?

asif

asif

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

কেন থালাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয় ও রাশমিকা?

রণবালি মুক্তির আগে চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সাক্ষাতের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন দুই তারকা। বিয়ের পর প্রথমবার একসঙ্গে পর্দায় ফিরছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবালি’ মুক্তির আগে প্রচারণার কাজে চেন্নাইয়ে গিয়ে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে দেখা করেছেন এই তারকা দম্পতি। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বিজয় ও রাশমিকা। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন বিজয় দেবেরাকোন্ডা। থালাপতি বিজয়ের সঙ্গে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎ। প্রথম দেখাতেই মুখ্যমন্ত্রীকে ভালো লেগে যাওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। পোস্টে বিজয় লেখেন, প্রিয় থালাপতি স্যারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দীর্ঘ একটি দিন পার করার পরও তিনি আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। জীবন, কাজ ও পৃথিবী নিয়ে নিজের অভিজ্ঞতার অনেক ব্যক্তিগত দিকও ভাগ করে নিয়েছেন। একবার দেখা, এরই মধ্যে স্যার আমার প্রিয় হয়ে উঠেছেন। আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল। প্রশাসনিক দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও রণবালির দুই তারকাকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিনেমাটির মুক্তির আগে তাদের শুভকামনাও জানিয়েছেন তিনি। সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাশমিকা মান্দানাও। থালাপতি বিজয়ের ভক্ত থেকে তার সহশিল্পী হওয়া এবং এখন মুখ্যমন্ত্রী হিসেবে তার পথচলা দেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী। রাশমিকা লেখেন, অনেক দিন পর স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। যত দিন মনে পড়ে, তারও আগে থেকে আমি তার ভক্ত। পরে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আর আজ তিনি যে মুখ্যমন্ত্রী, সেই মানুষটিকে দেখে মুগ্ধ হচ্ছি। তার এই যাত্রা অবিশ^াস্য। আপনার জন্য সব সময় অনেক ভালোবাসা ও শুভকামনা, স্যার। ২০২৩ সালে মুক্তি পাওয়া ভারিসু সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন রাশমিকা। বংশী পেইডিপল্লী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেন দিল রাজু ও শিরীষ। ১৮৭০-এর দশকের পটভূমিতে নির্মিত ‘রণবালি’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষকে ঘিরে। এতে রায়লসীমা অঞ্চলের এক লোককথার যোদ্ধা ও তার গ্রামের মানুষের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে ব্রিটিশদের শোষণমূলক করনীতি ও খাদ্যশস্যসংক্রান্ত নীতির বিরুদ্ধে গ্রামবাসীর লড়াইও উঠে এসেছে। আগামী শুক্রবার বিশ^জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
 

সম্পর্কিত খবর

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

সপ্তম দিনেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, কত আয় করেছে সিনেমাটি?

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

আবারও ভারতে কাজের অনুমতি পেলেন জ্যাকুলিন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি শ্যানন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

সাদা শাড়িতে ¯িœগ্ধ ছড়ালেন মেহজাবীন

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম