Logo
Logo
×

বিনোদন

বয়স নিয়ে বিড়ম্বনায় সাদিয়া আয়মান

asif

asif

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

বয়স নিয়ে বিড়ম্বনায় সাদিয়া আয়মান

বয়স নিয়ে বিড়ম্বনায় সাদিয়া আয়মান
শোবিজে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি তাদের বয়স নিয়েও চলে নানা আলোচনা। এবার নিজের বয়স ও জন্মসাল নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে নিজের বয়সসংক্রান্ত তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সেখান তার বয়স দেওয়া রয়েছে ৩৩ বছর। একই সঙ্গে অনলাইনে থাকা ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়েছেন ভক্তদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাদিয়া। সেখানে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলে থাকা বয়সসংক্রান্ত তথ্যের একটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে নাহয় তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারবো?’ নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এবছর ১৭ই মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।’ অভিনেত্রীর কথায়, ‘তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’


 

সম্পর্কিত খবর

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম