Logo
Logo
×

বিনোদন

এবার কি কিয়ারা আদভানির সাথে জুটি বাঁধছেন শাকিব খান?

asif

asif

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

এবার কি কিয়ারা আদভানির সাথে জুটি বাঁধছেন শাকিব খান?

এবার কি কিয়ারা আদভানির সাথে জুটি বাঁধছেন শাকিব খান?
শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই সম্ভাব্য নায়িকা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই আলোচনায় নতুন করে ঝড় তুলেছেন প্রযোজক আরশাদ আদনান। তার একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে ধারণা করা হচ্ছে, হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন আরশাদ আদনান। ছবিতে এক অভিনেত্রীকে দেখা গেলেও তার নাম প্রকাশ করেননি প্রযোজক। ক্যাপশনে কেবল লিখেছেন, ‘নেক্সট’। আর সেই ছবিটি বিশ্লেষণ করে কিয়ারা আদভানির সঙ্গে মিল পাওয়া গেছে। এরপর থেকেই শাকিবের নতুন সিনেমার নায়িকা হিসেবে কিয়ারার নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। আরশাদ আদনানের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এটি ঊংয়ঁরৎব ওহফরধ-এর একটি ফটোশুট। ছবির মডেল বেইজ রঙের “ঝঙইঙ চঊজঝঙঘ” লেখা ক্যাপ, কমলা রঙের পোশাক এবং রঙিন স্ট্রাইপের টপ পরেছেন। নানা তথ্য অনুযায়ী, ছবিটি ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির। তিনি ঊংয়ঁরৎব ওহফরধ-এর ফটোশুটে এই লুকে ছবি তুলেছেন। তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন, নাকি প্রযোজক আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে নারাজ প্রযোজক। এর আগে প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ জুটি শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। দুটি সিনেমাতেই নায়িকা হিসেবে বিদেশি অভিনেত্রীকে দেখা গেছে। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ভারতের ইধিকা পালের। আর ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। আভাস মিলেছিল আগেই, এবারও শাকিবের বিপরীতে দেখা যাবে আন্তর্জাতিক তারকাকে। ভারত ও পাকিস্তানের অভিনেত্রী নিয়েই ছিল আলোচনা। আরশাদ আদনানের ‘নেক্সট’ পোস্টের পর কিয়ারা আদভানিকে নিয়ে কৌতূহল ঘুরছে সিনেমাপ্রেমীদের মনে। কিয়ারা আদভানিকে ঘিরে তৈরি হওয়া এই জল্পনার অবসান ঘটাতে এখন অপেক্ষা প্রযোজক কিংবা সিনেমা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার।

 

সম্পর্কিত খবর

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম