Logo
Logo
×

বিনোদন

২০০ কোটির মাইলফলক স্পর্শ করলো বিজয়ের ‘জনা নায়াগান’

asif

asif

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

২০০ কোটির মাইলফলক স্পর্শ করলো বিজয়ের ‘জনা নায়াগান’

থালাপতি বিজয়ের শেষ সিনেমা নিয়ে উন্মাদনা ছিল ব্যাপক। অবশেষে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জনা নায়াগান’। দক্ষিণী সুপারস্টারের বিদায়ী সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলে চলেছে। এরই মধ্যে দেশের বাজারে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলকে পৌঁছেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৩তম দিনে সিনেমাটি ভারতে ২.১০ কোটি টাকা ব্যবসা করে নিট ১৮১.৫৫ কোটিতে পৌঁছেছে, যা আন্তর্জাতিক কালেকশনসহ মোট ৩০৩.৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমাটি। বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি। তখন থেকেই দর্শকরা অধীর হয়ে ছিলেন তামিলনাড়–র মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমাটি দেখার। একই সময়ে হলিউডের দুই মেগা মুভি ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য ওডিসি’ মুক্তি পেয়েছে। তার পরও তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও বিজয়ের এই রাজনৈতিক অ্যাকশন ড্রামাটি দর্শককে সিনেমাহলে ধরে রাখতে সমর্থ হচ্ছে। ১৩তম দিনে তামিল সংস্করণ থেকেই এসেছে সিংহভাগ ১.৮০ কোটি টাকা। আর হিন্দি ও তেলুগু সংস্করণ মিলিয়ে আয় হয়েছে যথাক্রমে ২৮ লাখ ও ২ লাখ টাকা। এ ছাড়া বিদেশে সিনেমাটির আয় ধরে রেখে ৯২ কোটি টাকায় পৌঁছেছে। অভিনয়ে ইতি টেনে পূর্ণাঙ্গ রাজনীতিতে মনোযোগ দিয়ে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া প্রিয় তারকাকে বড় পর্দায় শেষবারের মতো দেখার এই আবেগই ভক্তদের প্রেক্ষাগৃহে টেনে আনছে। পাশাপাশি চমৎকার অভিনয়, টানটান গল্প, আবেগঘন দৃশ্যপট এবং চিরচেনা থালপাতি উপাদানগুলোর যুগলবন্দি সিনেমাপ্রেমীদের দারুণভাবে বিমোহিত করেছে। এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়গন’ সিনেমাটি গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমাটিতে থালপাতি বিজয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে। খলনায়কের চরিত্রে ববি দেওল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মমিথা বাইজু ও প্রকাশ রাজের মতো জনপ্রিয় সব তারকা
 

সম্পর্কিত খবর

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

১১ বছর পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরছেন রবি চৌধুরী

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

মিস ইউনিভার্সে দর্শকদের ভোটে দুই বিভাগে জয় বাংলাদেশের মাহির

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আসছেন সাদিয়া আয়মান

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন ওটিলিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম